নিউইয়র্কে বায়তুল আমান ইসলামিক সেন্টারের ফা্ন্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত
নিউইয়র্ক : ব্রঙ্কসের ক্যাসেল হিলের নিউবোল্ডের বায়তুল আমান ইসলামিক সেন্টারের বার্ষিক ফান্ড রাইজিং ডিনার গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নিউরোচেলের বিলাস বহুল পাচতারা হোটেল রেডিসনে বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মসজিদ নির্মানের সর্বশেষ পরিস্থিতিরি সার্বিক চিত্র তুলে ধরেন স্ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান দন্ত চিকিৎসক ডাঃ মেসের আহমেদ ডিডিএস। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষন কিনোট স্পিকার নাসার সাবেক বিজ্ঞানী ড. আব্দুল হাই এর বিরল উপস্থাপনা। তিনি মহান স্রষ্টার সৃষ্টির মহিমা বিজ্ঞান ও কোরআনের আলোকে তুলে ধরেন। এর মাধ্যমে মানব ও জীব জগৎ এবং লতা গুল্ম, খাদ্য-শস্য সৃষ্টি তত্ত্ব ও তথ্যের নিগুঢ় রহস্য তুলে ধরার চেষ্টা করেন। এর মধ্যে মানব জন্ম ও বেড়ে ওঠার তথ্য উপাত্ত আগত অতিথিদের মধ্যে সবেচেয়ে বেশী আনন্দ দেয়।
প্রদর্শন শেষে ড. আব্দুল হাই বলেন, বিজ্ঞানের এ যাবৎকালের সকল আবিস্কার এর বিস্তার এমনকি সর্বশেষ সংযোজন সম্পর্কে মহান আল্লাহ বহু বিজ্ঞান সৃষ্টির বহু বহু আগে পৃথিবীতে প্রেরিত তার আসমানি কিতাব সমুহ বিশেষ করে কোরআনে বর্ণনা করেছেন। মহাবিশ্বের কোনকিছুই তার অগোচরে বা ইচ্ছার বাইরে হয় না। তাই আমাদের প্রত্যেকের উচিৎ যে মহান দায়িত্ব দিয়ে মহান আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তা নিজের জীবনে যথাযথভাবে পালন করা এবং অন্যকে এ কাজে উদ্ধুদ্ধ করা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইসলামিক আমেরিকান ইউনিভর্সিটির প্রফেসর অব এডুকেশন ড. হামুদ আল সিলউই ও মসজিদ দারুল উলুম নিউইজার্সির ইমাম শেখ ওয়ালিদ আল বারতাউইস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ড. মোহাম্মদ ওয়াহেদুর রহমান, মজলিস এ সুরার প্রেসিডেন্ট সেলিম রেনরেজ, সেক্রেটারি মোখলেসুর রহমান সেলিম, জয়েন্ট সেক্রেটারি চার্লি আকবর আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ কবির, এক্সিকিউটিভ মেম্বার কামরুল ইসলাম বাবু, মীর সারোয়ার আলী, ফজলুর রহমান, মইনুল সরকার, ফরিদুল আসলাম খান, মোহাম্মদ সুলতান, আহমেদ জিয়া। ডিনারে প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগত অতিথিরা সদকায়ে জারিয়া হিসেবে প্রায় লক্ষাধিক ডলার দান করেন। আগামী ঈদ উল ফিতর থেকে প্রায় ২৬ হাজার স্কয়ার ফিট এর এই মসজিদ টি নামাজের জন্য খুলে দেয়া হবে। probashnews.com
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ