নিউইয়র্কে বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা দিয়েছে জামালপুর সমিতি
নিউইয়র্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী জামালপুরবাসীরা। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাদেশী অধ্যুষিত স্টার্লিং এভিনিউর মামুন টিউটোরিয়াল হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক। মোঃ আশরাফ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম কমিশনার। বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজমুল হক, সাবেক সাধারন সম্পাদক আবু হায়াত মোস্তফা হেলাল, সাধারন সম্পাদক আলমীগর খান, হেলাল খান, কোষধ্যাক্ষ জহুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাবেক এপিএস মোঃ মাসুদ।
সভায় বক্তারা বলেন, জামালপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সৎ, নীতিবান এবং পরিশ্রমী মানুষ। দল যখন ক্ষমতায় ছিলো তখন তিনি ক্ষমতার দাপট দেখাননি। সরকারি কাজেও তিনি কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করেননি। এমনটি কোন অন্যায় জোর করে চাপিয়ে দেননি। এজন্য তিনি জামালপুরের মানুষের কাছে ক্লিন ইমেজ বলে খ্যাত। বক্তারা বলেন, তিনি এই নীতি ও আদর্শে অটল থেকে জামালপুর এবং দেশের জন্য বিশেষ অবদান রাখবেন।
সভায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবু মুরাদ, নির্বাচন কমিশনার বেলাল আহমেদসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো