নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট ও সিটি বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা হয় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে। জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে কেক কেটে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান সভা পরিচালনা করেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা। ‘বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন এবং এ অবস্থার অবসানে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই’-এমন সংকল্প ব্যক্ত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দিন ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, শ্রমিক দলের সভাপতি সফি আলম লাল, সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা ও তারেক পরিষদ, আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসিমউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাস সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ