Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির মালিকানা দাবির মামলা নাকচ

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: December 2, 2017 | 10:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিএনপি’র মালিকানা দাবিতে নিউইয়র্কের সুপ্রিম কোর্টে দায়েরকৃত মামলাটি নাকচ করা হয়েছে। একই আদেশে আরো বলা হয়েছে যে, ‘এই মামলায় জয়ী হবার কোন সম্ভাবনাও দেখছে না আদালত’। কুইন্সে অবস্থিত সুপ্রিম কোর্টের বিচারপতি জেনিস টেইলর ( ঔধহরপব ঞধুষড়ৎ )গত ১৫ নভেম্বর এ আদেশ প্রদানের পর ২০ নভেম্বর তা নথিভুক্ত হয় এবং ১ ডিসেম্বর শুক্রবার তা বিবাদিপক্ষের এটর্নী নটরাজ এস ভ’ষণের হস্তগত হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকব মিল্টন নামক এক ব্যক্তি ‘বিএনপি ইউএসএ ইনক’, ‘তারেক রহমান ইনক’, ‘জিয়াউর রহমান ইনক’ নামে অলাভজনক কর্পোরেশন খুলে গত ২৭ সেপ্টেম্বর এই কোর্টে মামলা করেন। সেই মামলায় বিএনপি, জিয়াউর রহমান এবং তারেক রহমানের নাম এবং ছবি, বিএনপির লগো ও তাদের ছবি ব্যবহারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিলেন। মামলার ইনডেক্স নম্বর ৭১৩৮৪০/১৭।যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতাদের ৮ জনকে বিবাদি করা হয়। এই মামলার নোটিশ পেয়েই ঐ বিবাদিরা গত ৪ অক্টোবর মাননীয় আদালতে জবাব দানের জন্যে সময় প্রার্থনা করেছিলেন। মাননীয় আদালত ৮ ডিসেম্বরের মধ্যে জবাব প্রদানের তারিখ ধার্য করেন। এমনি অবস্থায় বিবাদি মোস্তফা কামাল পাশা বাবুল (যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) এর এটর্নী নটরাজ এস ভ’ষণ বিএনপি ও তার কার্যবিধি বিস্তারিতভাবে উল্লেখ করে মাননীয় আদালতে সাবমিট করেছিলেন। সে আলোকেই মাননীয় বিচারপতি জ্যাকব মিল্টনের আবেদন নাকচ করে দিয়েছেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, এই মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৮ নভেম্বর একটি চিঠি প্রেরণ করেন মামলার বাদি জ্যাকব মিলন্টন বরাবরে। সেই চিঠি মাননীয় আদালতে সাবমিটের আগেই বিচারক মামলার আবেদন নাকচ করে দিয়েছেন বলে এটর্নী নটরাজ এ সংবাদদাতাকে জানান।

মাননীয় আদালতের সিদ্ধান্তের কপি এটর্নী নটরাজের কাছে গ্রহণের জন্যে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে টারট্যুরো ল’ ফার্মে গিয়েছিলেন মামলার অন্যতম বিবাদি মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ বশির, মাহফুজুল মাওলা নান্নু এবং হুমায়ূন কবীর। এ সময় অধ্যাপক দেলোয়ার এ সংবাদদাতাকে বলেন, ‘আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই প্রবাসে বিএনপির ঝান্ডা সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। আইনী হুমকি-ধমকি দিয়ে কোন লাভ হবে না।’ এ সময় অপর নেতা মোহাম্মদ বশির ক্ষোভের সাথে বলেন, ‘জ্যাকব মিল্টন নামক ব্যক্তিটি কখনোই বিএনপির নেতা দূরের কথা, সমর্থকও নন। অর্থাৎ বিশেষ কোন মতলবে তিনি এই মামলা করেছিলেন।’গত প্রায় ৫ বছর যাবত যুক্তরাষ্ট্রে বিএনপির কোন কমিটি নেই। এ অবস্থায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিএনপির কাজকর্ম চালাচ্ছিলেন প্রবাসের কর্মী-সমর্থকরা। জ্যাকব মিল্টনের ঐ মামলার পরিপেক্ষিতে এক ধরনের স্থবিরতায় আক্রান্ত হয়েছিল সাংগঠনিক তৎপরতা। মাননীয় আদালতের সর্বশেষ সিদ্ধান্তে পুনরায় যুক্তরাষ্ট্র বিএনপি চাঙ্গা হয়ে উঠবে বলে সকলে বলাবলি করছেন। ‘তবে তার আগে দরকার নতুন কমিটি’-উল্লেখ করেন বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ