Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির সমাবেশে হুমকি: যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: September 4, 2010 | 1:52 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ থেকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সকল কর্মসূচিতে প্রতিরোধ রচনার হুমকি দেয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর রাতে  ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে বিএনপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং পরিচালনা করেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম।

অন্যদের মাঝে বক্তৃতা করেন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহবায়ক পারভেজ সাজ্জাদ, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের নেতা ইঞ্জিনিয়ার হারুন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী গিয়াস আহমেদ, সহসভাপতি প্রার্থী আবুল হাশেম বুলবূল, সাধারণ সম্পাদক প্রার্থী বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রার্থী পারভেজ সাজ্জাদ, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী বদিউল আলম, প্রচার সম্পাদক প্রার্থী মাওলানা মাসুম, সদস্য প্রার্থী জাকির হাওলাদার, ব্রুকলীন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহেনশাহ, এম এ খালেক, এডভোকেট আজিজ, কালাম আজাদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মাকসুদ চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের নেতা এডভোকেট খায়রোল হক প্রমুখ। যুক্তরাষ্ট্র বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া-মাহফিলের মাধ্যমে শুরু এ সমাবেশের বক্তারা উল্লেখ করেন, ২০ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময় ব্যাপকভাবে কালো পতাকা প্রদর্শন করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে মানবাধিকার লংঘন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার মাধ্যমে পুনরায় একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার অপচেষ্টা, মিডিয়ার স্বাধীনতা অপহরন করা, দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন শেখ হাসিনা ও তার সরকার। বক্তারা উল্লেখ করেন, এহেন পরিস্থিতি সম্পর্কে বিশ্বজনমত গড়ে তোলার অভিপ্রায়ে প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে যেখানে যাবেন সেখানেই প্রতিরোধ রচনা করা হবে। জাতিসংঘে ভাষণের সময় বাইরে বিক্ষোভ, নাগরিক সংবর্ধনার নামে দলীয় সংবর্ধনা স’লের বাইরে কাল পতাকা প্রদর্শন, বিনিয়োগ সম্পর্কিত সেমিনারের সাইরে মানববন্ধন করার জন্যে পুলিশ প্রশাসনের অনুমতি সংগ্রহ করা হয়েছে বলেও বিএনপি নেতারা উল্লেখ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট বিএনপির হাই কমান্ডের সমালোচনা করে জানতে চান, ১/১১ পরবর্তি দুইবছরের লাগাতার কর্মসূচির মূল্যায়ন হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপি থেকে কী একজনও খুঁজে পাওয়া যায়নি কেন্দ্রীয় কমিটিতে অন-র্ভুক্তির জন্যে? জনাব সম্রাট বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলে সুদূর এ প্রবাসে শত ব্যস-তার মধ্যেও বিএনপির ঝান্ডাকে উর্দ্ধে তুলে রেখেছি। আমরা কেন্দ্রের কারোর সন’ষ্টির জন্যে বিএনপি করি না। এখনও একইভাবে আমরা গণতন্ত্রের পরীক্ষিত দুশমন শেখ হাসিনাকে প্রতিহত করার দুর্বার কর্মসূচি নিয়েছি ঐ একই চেতনা থেকে। উল্লেখ্য যে, কয়েক শত সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একজনকেও নেয়া হয়নি যুক্তরাষ্ট্র থেকে। এজন্যে জনাব সম্রাট প্রচন্ড ক্ষুব্ধ এবং অনেক বিলম্বে হলেও প্রকাশ্য সমাবেশ থেকে তিনি তার ভেতরে চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন বলে ঐ সভায় উপসি’ত কয়েকজন মন্তব্য করেন। ১২ সেপ্টেম্বর প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় কাল পতাকা প্রদর্শন ও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার জন্যে ১২ সেপ্টেম্বর বিকেলে ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে এক কর্মীসভা আহবান করা হয়েছে। বিএনপি, যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, ওলেমা দল, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম কমিটি, বৃহত্তর চট্ট্রগাম জাতীয়তাবাদী ফোরামসহ সকল সংগঠনের নেতা-কর্মীকে ঐ সভায় উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল পাশা বাবূল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV