নিউইয়র্কে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের পাশাপশি আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ কামনা (ভিডিও)
https://www.youtube.com/watch?v=xgWh_IyZDNQ&t=3s
https://www.youtube.com/watch?v=OiMVgBiBZBQ&t=3s
https://www.youtube.com/watch?v=IiwC5a3VDhw&t=2s
https://www.youtube.com/watch?v=xYjCmTSDLA8
ইউএসএনিউজঅনলাইন.কম : ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভায় চয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের পাশাপশি আন্তর্জাতিক মহলেরও হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্থানীয় সময় ১ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক আয়োজনে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শওকত আলী।

নিউজার্সী স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন নিউজার্সী স্টেট বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরু, বিএন পি নেতা মোয়াজ্জেম হোসেন, মো. ইলিয়াস খান, নিউজার্সী স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা হোসেন পাঠান বাচ্চু ও সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন, বিএন পি নেতা মীর মশিউর রহমান, শেখ হায়দার আলী, জাহিদুল ইসলাম, মীর মশিউর রহমান, রেদোয়ান আহমেদ, মো. মাঈনুদ্দিন, তানভীর হাসান খান, মনিয়া সুলতান, মুজিবুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানের শুরতেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সভাপতির বক্তবে আকতার হোসেন বাদল বলেন, পদ-পদবির তোয়াক্কা না করে আমরা বিএনপির এই চরম সংকটে মাঠে রয়েছি। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জিয়া পরিবারের জন্য প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বাংলাদেশের চলমান সংকট সমাধানে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। সরকারের একগুয়েমির কারণে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।
প্রধান অতিথির বক্তবে এম এ সালাম বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আলোচনা করে সমঝোতায় আসা সম্ভব। সোজা আঙ্গুলে ঘি না ওঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকরের অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন ছাড়া এ বেহায়া সরকারের পতন ঘটানো সম্ভব হবে না।
তিনি বিএনপির এই চরম সংকটে সকলকে আকতার হোসেন বাদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, প্রবাস থেকেও জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
ড. শওকত আলী বলেন, মনে রাখতে হবে জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাটি সৈনিক। তিনি নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম ও জাতীয়তাবাদ সম্মন্ধে আপনাদের আরো জানতে হবে এবং সকলকে জানাতে হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests