নিউইয়র্কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্র দল নেতৃবৃন্দের দোয়া-মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্র দল নেতৃবৃন্দ এ দোয়া-মাহফিলের আয়োজন করে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুস সাদিক দোয়া-মাহফিল পরিচালনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সাবেক ছাত্র দল নেতা বিএনপির সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুক্তরাষ্ট্র’র যুগ্ম আহবায়ক জাফর তালুকদারের সভাপতিত্বে দোয়া-মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র’র আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচীব মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, যুগ্ম আহবায়ক আবদুস সবুর, সিনিয়র যুগ্ম সদস্য সচীব মোশারফ হোসেন সবুজ, যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী ও মো: আবুল কাশেম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, খলকুর রহমান, বদরুল আলম, মাজহারুল ইসলাম মিরন, মো: মনির হোসেন, মনিরুল ইসলাম মনির, সৈয়দ এম রেজা, মহিদুর রহমান, কবির হোসেন, মোতহার হোসেন, হূমায়ূন কবির, রইস উদ্দীন, জাহঙ্গীর হাওলাদার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণের দাবি জানান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের