Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান ২০২০’ অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: January 18, 2020 | 11:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1022263568119588/

https://www.facebook.com/USANewsNY/videos/470426387242529/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান ২০২০’। স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে গত ১৫ জানুয়ারী সন্ধ্যায় বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের এ উৎসব আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল বিশেষ সম্মাননা প্রদান। তবে হলিডে সেলিব্রেশানটি পরিণত হয় অনেকটা ফটোসেশনে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আয়োজক সংগঠন ও মেয়র অফিসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা হলেন : এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর

সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, খলিল বিরিয়ানী হাউসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার আলমাস আলী, মামুন’স টিউটোরিয়ালের একজন কৃতি শিক্ষার্থী।

বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল’র প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে সম্মাননা তুলে দেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কর্মকর্তা মীর আলী ও অন্যন্যরা।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী নজরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য

রাখেন স্থানীয় এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইস, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এটর্নী এইচ ব্রুশ ফিসার, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কর্মকর্তা মীর আলী, কংগ্রেসওমেন প্রার্থী বদরুন খান মিতা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, সিপিএ আহাদ

আলী, আবদুর রহিম বাদশা, আব্দুল চৌধুরী জাকি, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাখাওয়াত আলী, আলমাস আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল গাফফার চৌধুরী খসরু, ডা. মিতা চৌধুরী, ডা. নাহিদ খান, হাসান আলী, এ ইসলাম মামুন, সারোয়ার চৌধুরী, কমরেড আরশাদ আলী, সালমা সুমি, ফিজা ফজিলাতুন নেসা প্রমুখ।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি, মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি, চন্দা রয়, শারমিন তানিয়া, সুমন ও কবি জুলি রহমান সঙ্গীত পরিবেশন করেন। জমকালো এ পরিবেশনা শিল্পীদের সাথে নেচে গেয়ে দারুণভাবে উপভোগ করেন প্রবাসীরা।

‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক এ আয়োজনে যোগদান ও সার্বিক সহযোগিতার জন্য প্রবাসী

বাংলাদেশি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মসহ মূলধারায় বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় এ উৎসব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV