Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ আগস্ট মুক্তধারা ফাউন্ডেশনর বিভিন্ন কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: August 22, 2012 | 11:53 AM

ইউএসএ, নিউজ অনলাইন, নিউইয়র্ক : কবিতা আবৃত্তি, গান, আলোচনা এবং তাঁর গ্রন্থ ও সংগীতের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  ৩৬তম মৃত্যুবার্ষিকী কে স্মরণীয় করে রাখার জন্য আগামি ২৯ আগস্ট নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ৫ জন আবৃত্তিকার কবির আবৃত্তি করবেন, ৩ জন গায়ক-গায়িকা কবির গান করবেন এবং ৩ জন আলোচক  নজরুলের কবিতা, সংগীত এবং সাহিত্যের উপর আলোচনা করবেন। নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ ও মুক্তধারা নিউইয়র্কের সহযোগিতায় এই সর্বপ্রথম আমেরিকায় নজরুল এবং নজরুল বিষয়ক শতাধিক গ্রন্থ এবং নজরুলের গানের প্রদর্শনী হতে চলেছে। আনা হয়েছে নজরুল ইন্সটিউট থেকে নজরুলের ক্যাটালগ এবং বিভিন্ন রকমের পোস্টার। বিশেষ করে নাসির আলী মামুন সম্পাদিত কধুর ঘধুৎঁষ ওংষধস ঃযব জবনবষ চড়বঃ এবং আবদুল হাই শিকদার সম্পাদিত অ্যালবাম: চিত্রকলায় নজরুল, নজরুলের হাতের লেখা পান্ডুলিপিসহ দুর্লভ এবং অপ্রকাশিত নজরুলের গ্রন্থাবলী  এবং দুর্লভ গানের রেকর্ড প্রদর্শিত হবে। ২৯ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যাকসন হাইটসের মুক্তধারায় অনুষ্ঠান শুরু হবে। ঠিকানা: ৩৭-৬৯, ৭৪স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক। রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অবশ্য নজরুলের গ্রন্থ ও গানের প্রদর্শনী চলবে ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। উল্লেখ্য, যেসকল গ্রন্থ প্রদর্শিত হবে তা নি¤েœ তুলে ধরা হলো: কধৎঁহধসধুধ এড়ংধিসর: অংঢ়বপঃং ড়ভ ঘধুৎঁষ ঝড়হমং, কধনরৎ ঈযড়ফিযঁৎু ঞযব গড়ৎহরহম ঝযধহধর কধুর ঘধুৎঁষ ওংষধস, ঝধলবফ কধসধষ: অধিশব ইবধঁঃরভঁষ ঊঃবৎহধষ ণড়ঁঃয, মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত: চড়বঃৎু ড়ভ কধুর ঘধুৎঁষ ওংষধস রহ ঊহমষরংয ঞৎধহংষধঃরড়হ, বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু, ছোটদের নজরুল জীবনী, নজরুলের কবিতা সমগ্র, নজরুলের নির্বাচিত নাটক , নজরুলের প্রবন্ধ সমগ্র, নজরুল উপন্যাস সমগ্র, নজরুলের শিশু সাহিত্য, রফিকুল ইসলাম: কাজী নজরুল ইসলাম জীবন ও সৃজন, নজরুলের নির্বাচিত জাগরণী গান, অন্নদা শংকর রায় সম্পাদিত: কাজী নজরুল ইসলাম রচনা সমগ্র (১-৭শেষ), আছমা আলম: নজরুলের কবিতায় বাকপ্রতিমা, সুনীল কান্তি দে: নজরুলের ‘লাঙল’ পত্রিকায় কৃষক-শ্রমিক প্রসঙ্গ, আবু হেনা আবদুল আউয়াল: নজরুলের সাহিত্যচিন্তা ও তাঁর সাহিত্য, ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত: নজরুল গীতি (অষন্ড), নজরুল সঙ্গীত নির্দেশিকা, রাশিদুন নবী সম্পাদিত: নজরুল সঙ্গীত সংগ্রহ, নজরুল-সঙ্গীত স্বরলিপি (১-২৬শেষ), কাজী অনিরুদ্ধ: সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি (১-৫শেষ), আবদুল মান্নান সৈয়দ: শ্রেষ্ঠ নজরুল, নজরুল ইসলাম কালজ ও কালোত্তর, হায়াৎ মামুদ: নজরুল কিশোর জীবনী, লীনা তাপসী খান, নজরুল সঙ্গীতে রাগের ব্যবহার, রশীদ হায়দার: রবীন্দ্রনাথ : নজরুল, বিএম গুলশান আরা, সমকালীন বাংলা কবিতায় নারী এবং কাজী নজরুল ইসলাম , কল্যাণী কাজী: শতকথায় নজরুল, নজরুল রচনাবলীর প্রকাশিত-অপ্রকাশিত সংকলন। উপরে উল্লেখিত গ্রন্থগুলো ব্যক্তিগত সংগ্রহহের জন্য থাকবে। নীচের গ্রন্থগুলো শুধমাত্র প্রদর্শনীর জন্য। কাজী নজরুল ইসলাম: পান্ডুলিপি নজরুল-সংগীত, জিঞ্জীর, ভাঙার গান, কাব্য আমপারা, প্রলয়-শিখা, নির্ঝর, ছায়ানট, মরুভাস্কও, ফণি-মনসা, চক্রবাক, সিন্ধু-হিন্দোল, চিত্ত-নামা, নতুন চাঁদ, দোলনচাপা, বিষের বাঁশী, অগ্নি-বীণা, সর্বহারা, ঝড়, পূবের হাওয়া নজরুল বিষয়ক গ্রন্থাবলী: ইদরিস আলী: শতবর্ষের মূল্যায়ন : নজরুল সঙ্গীত, মাহবুবুল হক: নজরুল তারিখ অভিধান, ব্রহ্মমোহন ঠাকুর: নজরুলের রাগভাবনা, অনুপম হায়াৎ: রঙ্গমঞ্চে নজরুল, নাট্যাঙ্গনে নজরুল, দোলন চাপার হিন্দোল, হামীম কামরুল হক: মৃত্যুক্ষুধা গতি প্রকৃতি ও পাঠ বিবেচনা,মনোয়ারা হোসেন: নজরুলের কাব্য আমপারা, নজরুলের মরু-ভাস্কও কাব্য, নাসিম আহমেদ: নজরুল-আবৃত্তি প্রসঙ্গ, শিরীণ আখতার: নবযুগ ও নজরুল, বাবু রহমান: নজরুল ও মা আরিফুন্নাগমাত, সৌমিত্র শেখর: নজরুল-কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ, খায়রুল আনাম খান: বিষের  বাঁশী: বিষয় ও প্রকরণ, আবু হেনা আবদুর আউয়াল: নজরুলের সাংবাদিকতা, কাজী মোজাম্মেল হোসেন: প্রেমের কবিতায় নজরুলের বর্ণবৈচিত্র্য, চিত্রশিল্পের দৃষ্টিতে, শাহাবুদ্দীন আহমদ: ওমর খৈয়মের অনুবাদক, নজরুল ইসলাম: নজরুলের গদ্যে উপমা, কৃষœপদ মন্ডল: নজরুল-সংগীত স্বরলিপিতে রাগ-দর্শন, করুণাময় গোস্বামী: নজরুর সঙ্গীতের তালিকা, আসাদুল হক: ইসলামী ঐতিহ্যে নজরুল সঙ্গীত, নজরুল সংগীত, নজরুলের হিন্দী গান, রওশন আরা মুস্তাফিজ: নজরুল সংগীত, আবদুল হক: নজরুল ইসলাম: নজরুল ইন্সটিটিউট সংগৃহীত আদি গ্রামফোন রেকর্ডের তালিকা, মাহবুব হাসান: নজরুল কবিতায় মিথ ও লোকজ উপাদান, আনোয়ারুল হক: নজরুল ও তাঁর বৈরীপক্ষ, আমিরুল মোমেনীন: বাংলাদেশে নজরুল চর্চা নজরুল বিষয়ক রচনাসূচি, মোহাম্মদ মাহফুজউল্লাহ: নজরুলের কবিতা-গান সংস্কার,পরিমার্জন ও পাঠভেদ, মোবারক হোসেন খান: নজরুল সংগীতের বিচিত্রধারা, নজরুল গ্রন্থপঞ্জী ও নজরুল বিষয়ক গ্রন্থাবলী, সিরাজুল ইসলাম চৌধুরী: নজরুল ইসলামের সাহিত্য জীবন, নজরুলের কবিতা: বাজেয়াপ্তির জন্য অনুবাদসহ নজরুল ইন্সটিউট থেকে প্রকাশিত জার্নাল। থাকবে নজরুলের বিভিন্ন পোস্টার ও ছবি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV