Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপা ও শিল্পকলা একাডেমির অনবদ্য পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: October 21, 2017 | 5:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘এ মাটি নয় জঙ্গিবাদের-এ মাটি মানবতার’ কোরাসে বাঙালির হাজার বছরের সংগ্রামী ইতিহাসের ধারাবিবরণী উপস্থাপন করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। নাচ আর গানে কেবলই ধ্বনিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালির স্বাধীনতার অবিস্মরণীয় ঘটনাবলী। প্রবাস-প্রজন্মে বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে কর্মরত ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস’ তথা বিপার শিল্পীরাও ‘দিবে আর নিবে মিলাবে মিলিবে’ শীর্ষক এ অনুষ্ঠানে নিজেদের নতুন করে উপস্থাপনেও সক্ষম হন।জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র সফররত ‘বাংলাদেশ সাংস্কৃতিক গ্রুপ’র ১০ শিল্পীর বিশেষ এ নৃত্যানুষ্ঠান হয় ‘বন্ধন : ফেস্টিভ্যাল অব কালচার’ ব্যানারে আয়োজন করা হয় গত ১৫ অক্টোবর কুইন্স প্যালেসে।

বিপার কর্মকর্তা এ্যানী ফেরদৌসের নির্দেশনায় শেখ সিরাজুল ইসলাম এবং জিয়াসমীন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এখানে আমি কিছু সুখবর দিতে চাই। সারাবিশ্বে সবচেয়ে পরিচিত সিডনী অপেরা হাউজের চেয়েও আকর্ষণীয় অপেরা হাউজ হচ্ছে ঢাকায় হাতিরঝিলে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে এই অপেরা হাউজ নির্মাণের জন্যে ৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প সাংস্কৃতিক মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।’ সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ওপেরা হাউজ নির্মাণের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি চর্চায় নয়া মাত্রা যোগ হবে এটি বলার অপেক্ষা রাখে না।’শিল্পকলার মহাপরিচালক বলেছেন, সকল জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিজস্ব মিলনায়তনের পর ৪৯০ উপজেলায় শিল্পকলা একাডেমির শাখা চালু করা হয়েছে। অর্থাৎ সারাদেশেই সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
লাকী বলেন, নতুন প্রজন্ম যাতে বাঙালি স্বত্তার সাথে জড়িয়ে থাকেন সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তাহলেই বিশ্বের পঞ্চম বৃহত্তম এই জনগোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য সর্বত্র সমুন্নত রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কন্সাল জেনারেল শামীম আহসানও শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহায়তা করেছে বিপা ও তার কর্মীরা।
সফররত শিল্পকলা একাডেমির এই টিম পরিবেশন করে ‘হাজার বছরের বাংলাদেশ’ নৃত্যনাট্য। এতে অংশ নেন অনিক বসু, কস্তুরী মুখার্জি, এ বি এম শহীদুল ইসলাম, স্মীতা দেব, নাজনীন আলম জুই, অন্তু মজুমদার, ঐন্দ্রিলা শরাবতী তিথি এবং মুনমুন বিশ্বাস।
অনুষ্ঠান শুরুতে বিপার শিশু-শিক্ষার্থীরা সমবেত কন্ঠে সঙ্গীত পরিবেশন করে। নেতৃত্ব দেন নিলুফার জাহান। এরপর বিপার কর্মকর্তা ও কন্ঠশিল্পী সেলিমা আশরাফ প্রথমে সমবেত কন্ঠে এবং পরবর্তীতে বেশ কটি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। বিপার শিক্ষার্থী শিল্পীরা গানের সাথে চমৎকার নৃতেও অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV