নিউইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী হুসেইন চৌধুরীর বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=4177049762324330
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী হুসেইন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি ২০ অক্টোবর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি অভিজাত পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তরুণ ব্যবসায়ী-উদ্যোক্তা হুসেইন চৌধুরীকে এ সংবর্ধনা প্রদান করে। ডায়নামিক ভেঞ্চার, সিএন্ডসি ম্যানেজমেন্ট এলএলসি ও টপগ্র্যান্ড ফার্মেসির সিইও হুসেইন চৌধুরীর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বেশ ক’টি ব্যবসা পরিচালনা করছেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

গোল্ডেন প্যালেসের কর্ণধার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, ফোনস ক্লাবের কর্ণধার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী এবং টি মোবাইল রিটেইল ব্যবসায়ী তারিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রমী এ আয়োজনে নিউইয়র্কে বসবাসরত হুসেইন চৌধুরীরর বন্ধু-বান্ধব, পারিবারিক সদস্য ও শুভানুধ্যায়ীরা যোগ দেন।

আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় সংবর্ধিত হুসেইন চৌধুরীকে। এসময় ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হুসেইন চৌধুরী বলেন, এ সংবর্ধনা আমার জীবনের অনন্য পাওয়া। এ সম্মাননা আমার আরো বহু দূর এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে।

তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে ব্যবসার মাধ্যমে দেশ-প্রবাসে মানব কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে দেশে বেশি বেশি বিনিয়োগেরও আহবান জানান।

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুনের সঞ্চালনায় ও সুন্দরবন গ্রোসারীর সিইও স্বপন তালুকদারের বিশেষ সহযোগিতায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি ও খলিল বিরিয়ানি হাউজের সিইও মোঃ খলিলুর রহমান, হালাল বীস অ্যান্ড বার্গারের সিইও ইমন খান, কমিউনিটি এক্টিভিস্ট ইমাদ চৌধুরী, সোহেল মিয়া, তৌফিক রহমান, ফাহিম আহমেদ, ফয়সল চৌধুরী, সুমন আহমেদ, মামুন আহমেদ, হাসান চৌধুরী, আশফাক চৌধুরী, ফজলুর রহমান, ইমন চৌধুরী, কামাল ইসলাম, ইফতেখার আহমেদ, শফিক আহমেদ, সালমান চৌধুরী, মমিন প্রমুখ। পরে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030