বিশ্বখ্যাত বাঙালি ধ্যান সাধক শ্রী চিন্ময়ের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন নিউইয়র্কে
দিমা নেফারতিতি : নিউইয়র্কে সম্প্রতি উদযাপিত হল বিশ্বখ্যাত বাঙালি ধ্যান সাধক শ্রী চিন্ময়ের ৯০তম জন্মবার্ষিকী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিউইয়র্কে এসেছিলেন তাঁর শিষ্য এবং অনুসারীবৃন্দ। নিউইয়র্কে শ্রী চিন্ময় সেন্টারের সদর দপ্তর এ উপলক্ষ্যে আয়োজন করে দু’সপ্তাহব্যাপী বর্নিল অনুষ্ঠানের। মহাযোগী শ্রীচিন্ময়ের লেখা গান, কবিতা, চিত্র প্রদর্শনী এবং বহুমাত্রিক ধ্যান সভা’র মধ্যে দিয়ে পালিত হয় এই উৎসব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্র নায়ক, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, দার্শনিকবৃন্দ শ্রী চিন্ময়ের জন্মোৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠান শ্রীচিন্ময় সেন্টারের বর্তমান কর্নধার রঞ্জনা ঘোষ এর কাছে। শুভেচ্ছা বার্তায় সকলেই উল্ল্যেখ করেন, “বাংলা ও বাঙালির মানবিক মায়া, মমতা, শ্রদ্ধা, ভালবাসা ও সাংস্কৃতিক চেতনার এক মূর্ত প্রতীক শ্রীচিন্ময়।

শ্রী চিন্ময়ের জীবন ছিল সীমাহীন সৃজনশীলতার এক মূর্ত প্রতীক। সংগীত, কাব্য, চিত্রকলা, সাহিত্য এবং ক্রীড়ার মত জ্ঞ্যান ও কর্মের বিস্তৃত সব ক্ষেত্রে তিনি বিপুল সৃষ্টির সাক্ষর রেখে গেছেন। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমকালীন জীবনের গতিশীলতার ভেতরে থেকেই ভারসাম্যপূর্ণ জীবন পরিচলনায় তিনি প্রেরণা দেন। বহুমুখী প্রতিভার অধিকারী শ্রী চিন্ময় মানুষের অসীম সৃজনী শক্তিতে বিশ্বাস করতেন। সৃজনশীলতার তিনি নিজেই এক অনুকরণীয় দৃষ্টান্ত। শ্রী চিন্ময়ের মতে জীবনের সুগভীর ও উচ্চ আদর্শের জন্যে হৃদয়ের আকুতিই হচ্ছে যেকোন ক্ষেত্রে – ধর্ম, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ইত্যাদিতে অগ্রসর হওয়ার আধ্যাত্মিক শক্তি।

শ্রীচিন্ময় বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে ১৯৩১ সালে জন্ম গ্রহন করেন। বার বছর বয়সে ১৯৪৩ সালে মা-বাবা উভয়কে হারানোর পরে শ্রী চিন্ময় দক্ষিন ভারতের পন্ডিচেরির শ্রী অরবিন্দের আশ্রমে যোগ দেন। এখানে আধ্যাত্মিক সাধনায় তিনি জীবনের পরবর্তী ২০ বছর কাটান। শ্রী চিন্ময়ে কৈশোরেই মেডিটেশনের ক্ষেত্রে সুগভীর কিছু আত্মিক অনুভুতি পান এবং পরবর্তী কালে ধ্যানের সর্বোচ্চ অনুভুতি লাভ করেন।

পশ্চিমের অকৃত্তিম সাধকদের সাথে আধ্যাত্মিক জ্ঞান ভাগ করার জন্যে তিনি ১৯৬৪ সালে নিউইয়র্কে পাড়ি দেন।তিনি তের হাজার বাঙলা ও আট হাজার ইংলিশ গান রচনা করেছেন। প্রায় এক হাজার ছয় শত পুস্তক রচনা করেছেন।হাজার হাজার ছবি এঁকেছেন। ঝর্ণাকলা নামে খ্যাত তাঁর চিত্রশিল্পে রয়েছে বহু বর্ণিল ও নানা চিন্তার সমাহার।তাঁর নিজের ভাষায়: “আমাদের লক্ষ্য হচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এবং উজ্জ্বলতম পৌঁছানো; এবং উচ্চ থেকে উচ্চতর এবং সর্বোচ্চ পৌঁছানো। এমনকি সর্বোচ্চ পর্যায়েও আমাদের কোন বিরতি নেই কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি প্রতিমুহুর্তেই তাঁর নিজস্ব বাস্তবতাকে বিকশিত করছেন।”

ক্রীড়া’র ক্ষেত্রেও শ্রী চিন্ময় ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। ছিয়াত্তর বছর বয়সে থাইল্যান্ডে তিনি পর পর সাতটি হাতি উত্তোলন করে সবাইকে বিস্মিত করেছিলেন।

তাঁর প্রতিষ্ঠিত ম্যারাথন টিম বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দৌড় ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ‘ওয়ার্ল্ড হারমনি রান’ প্রতি বছর বিশ্বের শতাধিক দেশের মানুষকে মিলিত করে। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বের দীর্ঘতম তিন হাজার একশত মাইল দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিরা প্রতিদিন আশি থেকে একশত মাইল দৌড়ায়-টানা ৫১ দিন, ভোর ছয়টা থেকে রাত বারটা পর্যন্ত। শ্রী চিন্ময় ১৯৭০ সাল থেকে ২০০৭ এ পরলোক গমনের আগে পর্যন্ত জাতিসংঘের সদর দফতরে পীস মেডিটেশনের নেতৃত্ব দিয়েছেন। শ্রী চিন্ময়ের আদর্শ, স্রষ্টা ও সৃষ্টিকে ভালবাসা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি