নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ৬৮৮ জন ; দু’প্যানেলের সম্ভাবনা
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত তালিকানুযায়ী মোট ভোটার হয়েছেন ৬৮৮জন। ভোটারদের মধ্যে সাধারণ সদস্য ৬০২ জন এবং আজীবন সদস্য রয়েছেন ৮৬ জন। নতুন সদস্য হওয়ার সর্বশেষ সময় সীমা ছিল গত ৩ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যে ৬টা পর্যন্ত। এদিন ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে ভোটার তালিকা চূড়ান্ত করে কার্যকরী কমিটি।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় সদস্য-ভোটার সংক্রান্ত কার্যক্রমে অংশ নেন সমিতির সহ সভাপতি সেবুল খান মাহবুব ও আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সংগঠনের কর্মকর্তা তৌফিকুর রহমান ফারুক, মো: লিয়াকত আলী, আবুল আলম, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, মখন মিয়া, আবদুল কাদির রানু, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মাসুম আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি নিউজার্সী’র সাধারণ সম্পাদক মাশুক আহমদ প্রমুখ।

সমিতির সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ জানান, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। কার্যকরী কমিটির আগামী সভায় নতুন নির্বাচন কমিশন গঠন করবে। চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেবে তারা। নির্বাচন কমিশন গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করবে। সমিতিকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও এবারের নির্বাচনে দু’টি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান কমিটি একটি প্যানেল এবং কমিটির বাইর থেকে আরেকটি প্যানেল গঠনের তোরজোড় চলছে বলে জানা গেছে। মুরুব্বিরা অবশ্য সমঝোতার মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ভিন্ন ভিন্ন সূত্র জানিয়েছে। তবে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK