নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র জমজমাট বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে গত ৪ আগস্ট রোববার অনুষ্ঠিত হয় বিশ্বনাথ প্রবাসীদের এ জমজমাট বনভোজন। বিশ্বনাথ প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়।

অংশগ্রহণকারি সকলেই পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আর চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় খেলাধূলা ও র্যাফেল ড্র।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে বাস এবং প্রাইভেট কার যোগে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। দুপুর ১টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মনাফ ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলীর যৌথ পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলা টিভি চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, গ্র্যান্ড স্পন্সর আহাদ এন্ড কোং প্রেসিডেন্ট সিপিএ আহাদ আলী, গ্র্যান্ড স্পন্সর ও সংগঠনের উপদেষ্টা হাফিজ মোঃ এহিয়া মেন্দী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি সাহেদ আহমদ, সংগঠনের উপদেষ্টা তৈয়বুর রহমান, লোকমান আহমেদ, আব্দুল কাদির রানু, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস ও শমসীদ খান, বনভোজন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক, সদস্য সচিব মো: লিয়াকত আলী, প্রধান সমন্বয়কারী আজাদুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, শামীম আহমেদ, শাহীন, তোরাব আলী, মোক্তার আলী, বাবুল খান, মিজানুর রহমান, কামাল আহমদ, শাহ কামালী, রোকন হাকিম সহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। মহিলাদের খেলা পরিচালনায় ছিলেন মহিলা সম্পাদক সুলতানা জেবা চৌধুরী।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক আব্দুল মনাফ সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের পরামর্শ কামনা করেন। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চান। বনভোজনে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

বক্তারা উৎসবমুখর আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সংগঠনের কর্মকর্তাসহ আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests