Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 1, 2021 | 2:26 AM

https://www.facebook.com/USANewsNY/videos/929924931181836

https://www.facebook.com/USANewsNY/videos/917102255527781

https://www.facebook.com/USANewsNY/videos/335929304553063

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক ও ঈদ পুনর্মিলনী। গত ৩০ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বিশ্বনাথবাসীর মিলন মেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রসিদ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিম হাসনু, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ আমিরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকার সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, মৌলভীবাজার ডিষ্টিক্ট সোসাইটিরসভাপতি তোজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন, সুনামগঞ্জ জলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র সাধারণ সম্পাদক জামাল হুসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও শাহেদ আহমদ, সহ সভাপতি আমিনুল হক চুন্নু, ওসমানী নগর এসোসিয়েশনের সভাপতি বশীর উদ্দীন, কমিউনিটি এক্টিভিস্ট গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আন নূর ইসলামিক সেন্টারের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।

শপথ গ্রহণপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বিদায়ী সভাপতি হাজি মনির আহমেদ এবং পরিচালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল মনাফ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ লুৎফুর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান। তিনি সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য সাবেক সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

নব নির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুবকে শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ। এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ এহিয়া মেন্দী উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুব।
অভিষিক্তরা হলেন: সভাপতি সেবুল খান মাহবুব, সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক ও মো. আবুল আলম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, এবং কার্যকরী সদস্য আব্দুল মনাফ, ফারুক কবির, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ ও মোহাম্মদ মাহমুদ হোসাইন।

শপথ গ্রহণের পর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুব এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আব্দুল কাদির রানু, মাহবুবুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, সহ-সভাপতি মো. আবুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, কার্যকরী সদস্য কবির আহমেদ ফারুক প্রমুখ। এসময় আরো ছিলেন সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, মখন মিয়া। প্রবাসী বিশ্বনাথবাসী ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পরপর বিপুল করতালির মধ্য দিয়ে বিদায়ী কমিটি নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে লাইফ মেম্বারদের সার্টিফিকেট এবং সাবেক কর্মকর্তাদের বিষেশ সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের গতিশীল নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে এ প্রত্যাশা সবার। বক্তারা বিশ্বনাথ প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসে শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া গণতন্ত্র চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অভিষিক্ত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ দেশে-প্রবাসে কল্যাণমুখি কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিদায়ী সভাপতি হাজি মনির আহমেদ এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল মনাফ তাদের দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতি সেবুল খান মাহবুব সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয় সম্প্রতি। সমপূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ১৭ সদস্যের নয়া কমিটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV