Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর দাউদকান্দি সোসাইটি ইউএসএ’র আনন্দঘন বনভোজন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: October 11, 2021 | 9:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ব্যাপক উৎসব আয়াজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর দাউদকান্দি সোসাইটি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। গত ২৬ সেপ্টেম্বর ছায়া সুনিবিড় শ্যামল মনোরম পরিবেশে লংআইল্যান্ডের বেলিস্ট্রিম স্টেট পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় বৃহত্তর দাউদকান্দিবাসীর এ মিলন মেলা। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর দাউদকান্দি সোসাইটি ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। বৃহত্তর দাউদকান্দি প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের কর্মকর্তারা জানান, ওইদিন সকাল প্রায় ১০ টায় নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে অতিথি সহ দাউদকান্দি প্রবাসীরা উপস্থিত হন পিকনিক স্পটে। বনভোজনে কমিউনিটির নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত দাউদকান্দি, মেঘনা ও তিতাসের প্রায় পাঁচ শতাধিক প্রবাসী অংশ নেন। পিকনিক স্পটে উপস্থিত হওয়ার পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়।

এদিন দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজীর যৌথ সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মো: শামিম মিয়ার সভাপতিত্বে কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা ডা. আলী আহমেদ। গেস্ট অব অনার ছিলেন মো: সালাহ উদ্দিন চৌধুরী।

আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বেবী নাজনিন, বিএনপি নেতা গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, বিএনপি নেতা মো: আনোয়ারুল ইসলাম, জসিম ভূইয়া, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস খোকন, ইউপি চেয়ারম্যান জামাল চৌধুরী, এবাদ চৌধুরী, যুবদল নেতা আবু সাইদ আহমদ, জাহাঙ্গীর, আমানত হোসেন আমান, স্টেট বিএনপি নেতা সাইদুর রহমান সাইদ, আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম স্বপন, শাহাদাত হোসেন রাজু, কমিউনিটি এক্টিভিস্ট আসম খালেদুর রহমান সবুজ, রেজা আব্দুল্লাহ স্বপন, সাবুল আহমেদ, লিটন, সারোয়ার খান বাবু, নুরুল আলম রিটু, দেওয়ান আব্দুস সাত্তার, মামুন হোসেন বিপ্লব, রাসেল সরকার, ইকবাল হোসেন, মো: জয়নাল আবেদিন, আবু ছাইন আখতার বাবুল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ইভেন্ট কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সেলিম আহমদ, মো: হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম মনির, মোসারফ, মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিল্লাল হাজারি, শামিম, আরিফ, রাজু, জাকির, রিয়াদ, রিংকু, জাহিদুর রহমান, মাসুদ আলম, আরিফুল ইসলাম, গোলাম সাঈদ সিজন, প্রদীপ সাহা, মোহাম্মদ ইব্রাহিম খলিল, সোহেল সরকার প্রমুখ।

উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। শিশু-কিশোর, নারী সহ বিভিন্ন বয়সীরা খেলাধুলা পর্বে অংশ নেন। ছিল নারীদের আকর্ষণীয় হাড়ি ভাঙ্গা ও বালিশ খেলাও।
এর পর মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় মাছ বাজার কেটারিং রেষ্টুরেন্টের সুস্বাদু খাবার। এর মধ্যেই শুরু হয় প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। বৈকালিক নাস্তা ও চা পর্বও ছিল এ আয়োজনে।

দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা রিটার্ণ এয়ার টিকিটি, স্বর্ণালংকার, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি এলইডি টিভি, ল্যাপটপ সহ মোট ১৬টি পুরস্কার।

অতিথিদের সঙ্গে নিয়ে সংগঠনের কর্মকর্তারা খেলাধুলায় অংশ গ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অতিথিরা প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য আয়োজক কমিটি ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন ভারপ্রাপ্ত সভাপতি মো: শামিম মিয়া। এসময় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর দাউদকান্দিবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাবে। তিনি এসময় আগামী বছরের বার্ষিক বনভোজনের আগাম আমন্ত্রণও জানান সবাইকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV