Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: May 26, 2019 | 8:25 AM

https://www.facebook.com/USANewsNY/videos/251817699012595/

https://www.facebook.com/USANewsNY/videos/363640867607579/

https://www.facebook.com/USANewsNY/videos/367171693908917/

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গত ২৫ মে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এ ইফতার মাহফিল। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নিয়ে উপভোগ করেন এ ধর্মীয় উৎসব।

সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ,

মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ কামরান,

রফিকুল ইসলাম, এ ইসলাম মামুন, মিয়া মোহাম্মদ দাউদ, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, ডা. নাহিদ খান, মাকসুদা আহমেদ, জুঁই ইসলাম, কাজী আরজুমান আরা বেগম, পলি শাহিনা প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি প্রধান মো: নাসির উদ্দিন নাসির, প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, আনোয়ারুল ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন জুয়েল, সহ-সভাপতি তোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক

নিলোৎপল সরকার ধ্রুব, কোষাধ্যক্ষ নূর মো: ফয়সাল মনি, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন তোফা, দপ্তর সম্পাদক মো: সবুজ উল্লাহ সবুজ, সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো: মোজাম্মেল হক, আন্তর্জাতিক সম্পাদক মো: আব্দুল্লাহ আল মুরাদ, বার্ষিকী সম্পাদক মো: আনোয়ার হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক এমএ মৌলি, কার্যকরী সদস্য এটিএম নোমান, মো: ফয়সাল আজাদ, টুটুল সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন করেন ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুর রহমান জুয়েল।

বৃহত্তর ময়মনসিংহবাসী ছাড়াও নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ইফতার মাহফিলে অংশ নেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ