Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বেগম রুমানা মাহমুদ এমপি’র এর সাথে জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: December 5, 2010 | 1:20 AM

নিউইয়র্ক:  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি থেকে সরাসরি ভোটে নির্বাচিত সিরাজগন্জ সদর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য বেগম রুমানা মাহমুদের সাথে নিউইয়র্কে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে  ৮০ দশকের সাবেক ছাত্রনেতৃবন্দ বাংলাদেশের বর্তমান সহিংস ও সংঘাতময় এবং হিংসাত্বক রাজনীতির তীব্র সমালোচনা করে দেশ ও জনগনের জন্য গভীর উৎকন্ঠা প্রকাশ করেন।সাবেক ছাত্রনেতৃবৃন্দ  সংসদ সদস্যকে বলেন, বর্তমান এই ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে যে ভাবে নির্মুল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাতে করে বাংলাদেশের জনগনের মতই এই প্রবাসে হাজার হাজার প্রবাসী এই সরকারের বিরুদ্ধে অনাস্হা প্রকাশ করেছে।

 

 

  উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক বিদ্যুত প্রতিমন্তী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মীনি বেগম রুমানা মাহমুদ এমপি জাতিসংঘের ৬৫তম চলতি অধিবেশনের প্লিনারিতে” Question of Plaestine” শীর্ষক এক আলোচনায় অংশ গ্রহন করার জন্য ২৭শে নভেম্বর  নিউইর্য়ক আসেন। ১/১১ এর সময় বাংলাদেশ এবং দেশের জনগনের জন্য এই প্রবাস থেকে প্রবাসী বাংলাদেশীরা যে সাহসী ভুমিকা পালন করেছিলেন সে জন্য বেগম রুমানা মাহমুদ এমপি প্রবাসী ছাত্রনেতৃবৃন্দদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে চলমান স্বৈরাচার রুখতে প্রবাসী বাংলাদেশী বিশেষ করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রথম যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, ফোরামের প্রতিষ্ঠাতা সিনিয়ার সদস্য মোঃ আজাদ বাকির, জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সদস্য ও সাবেক ছাএনেতা ষ্টেট বিএনপির সহ সভাপতি মো:আমিনুল ইসলাম চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান সাইদ , চট্রগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল কাদের, মোঃ আবুল কাশেম প্রমুখ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV