নিউইয়র্কে বেঙ্গল ক্যাবী সোসাইটির স্বাধীনতা দিবস উদযাপন : বাংলাদেশে আসল মুক্তিযোদ্ধারা অসহায়, নকল মুক্তিযোদ্ধারা সরকারের সুবিধা ভোগ করছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে বেঙ্গল ক্যাবী সোসাইটি অব নিউইয়র্ক গত ২৫ শে মার্চ সোমবার সন্ধ্যায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসা উদ্যাপন করে। আজিজ খান এর সভাপতিত্বে মোঃ আলী সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ লিয়াকত আলী, নির্বাচন কমিশনার মাহামুদ চৌধুরী, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি হোসেন আহমেদ, সাবেক সভাপতি রানা মোঃ আয়াজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, সদস্য জামান চৌধুরী, সদস্য মোঃ নোমান, সদস্য মুরাদ হোসেন প্রমুখ।
সভার শুরুতে জাতীয় সংগতি ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। আজ বাংলাদেশের গর্বময় দিন মহান স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতার দেশের জনগণ যেখানে বসবাস করি না কেন আমাদের পরিচয় আমরা স্বাধীন দেশের নাগরিক। লাল সবুজ আমাদের সম্মান, বর্তমান সরকারের প্রতি অনুরোধ হল গ্রামে গঞ্জে অবহেলিত মুক্তিযোদ্ধা যারা অনেক কষ্টে দিন যাপন করছে তাদের পূর্ণবাসন করা। আসল মুক্তিযোদ্ধা অসহায় হয়ে আছে, নকল মুক্তিযোদ্ধারা সরকারের সব সুবিধা ভোগ করছে। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান জানানো জাতীয় কর্তব্য।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’