নিউইয়র্কে বেসিক ইসলামিক সেন্টারের সাধারণ সভা অনুষ্ঠিত: ১৯ সদস্যের নতুন কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইর্য়ক: বেসিক ইসলামিক সেন্টার (বিআইসি)’র সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের স্থানীয় মলিনায়তন।ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক। পরিচালনা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া। অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন হামিদুল হক।
সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে বৈশ্বিক মহামারীতে বিপদগ্রস্থ ভাইদের সহযোগিতা, মৃত্যু ব্যক্তিদের জানাজা ও দোয়া, কুরআন ক্লাশসহ নিয়মিত বৈঠনের বিবরণ দিয়ে বলেন, প্রবাসে তথা নিউইয়র্কে ব্যস্ততম সময় পার করে স্ত্রী-সন্তানদেও সময় দেওয়ার পর যতটুকু সময় একজন সাধারণ সম্পাদকের দেওয়া দরকার তা আমি দিতে পারিনা। আমার সকল ব্যর্থতা ও ভূলের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সাধারণ সম্পাদক ও অর্থ প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, গোলাম সারোয়ার, শেখ এস আলী, মোস্তফা কামাল, রুহুল আমিন সিদ্দিকি, খবির উদ্দিন ভূইয়া, মো: ফখরুল ইসলাম মাছুম, শামীম কাদেরী, একেএম তারেক, আবুল খায়ের মোল্লা, আব্দুল্লাহ আল মাুমন. কামাল হোসেন, তরারক আহমেদ, জামাল হোসেন, আবুল কালাম, সামসুদ্দীন, আলমসহ আরো অনেকে। এছাড়া বাফেলো থেকে জুমে সভাপতি নাজমুল হক সাধারণ সম্পাদক আল আমিন লিপুসহ প্রায় ৪০জন সদস্য অংশগ্রহন করেন।
সাধারণ সভা শেষে বিগত কমিটির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের