Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বোমা বিস্ফোরণের সন্দেহভাজন ‘চিহ্নিত’

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: September 19, 2016 | 2:09 PM

নিউইয়র্কের ম্যানহাটনে শনিবারের বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। আহমাদ খান রাহামি নামের এই ব্যক্তি আফগান বংশোদ্ভুত এবং নিউজার্সির অধিবাসী।
তার কাছে অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনক বলে সোমবার জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। ব্লাসিও বলেন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ আহমাদ খান রাহামি নামক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। শনিবার রাতে চেলসি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।
তার কাছে অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনকও হতে পারে উল্লেখ করে ব্লাসিও অধিবাসীদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং দেখা পাওয়া মাত্র কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছেন। চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ‌্যমে। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।
আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল। ম্যানহাটনের চেলসির বিস্ফোরণটিতে ২৯ জন আহত হন। কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা বলে চিহ্নিত করলেও এর কোনও উদ্দেশ্য জানাতে পারেননি। বিবিসি।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ