নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত
https://www.facebook.com/USANewsNY/videos/2263806163637170/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjYzODM2ODUwMzAwNzY4/
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন অন্যতম জনপ্রিয় রেষ্টুরেন্ট আল আকসা রেষ্টুরেন্টের ইফতার মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে গত ১২ জুন মঙ্গলবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আল আকসা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসনাত জাকির ও শাহীন আগত এবং জেনারেল ম্যানেজার আলী হায়দার অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবদুল কাদির। দোওয়া-মোনাজাতে প্রতিষ্ঠানটির ব্যবসায় উন্নয়নসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।


স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, হককথা/ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস, অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু ও স্টাফ রিপোর্টার দিদার চৌধুরী সহ কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!