Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের ক্যাসেলহিল-স্টারলিং এলাকায় সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: September 27, 2016 | 8:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র ক্যাসেলহিল-স্টারলিং-বাংলাবাজার এলাকায় যাত্রা শুরু করেছে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সেইফ হেল্থ মেডিকেল কেয়ার। আন্তরিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ২৫ সেপ্টেম্বর রোববার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৩৮১, ক্যাসেলহিল এভিনিউতে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের এর যাত্রা শুরু হয়।safe_health_medical_care_2
আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও এল্মহার্স্ট হসপিটালের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি সেইফ হেল্থ মেডিকেল কেয়ার এর প্রতিষ্ঠাতা। তিনি জানান, ব্রঙ্কসে বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকাটিকে বেছে নেয়া হয়েছে।safe_health_medical_care_1
সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের কর্ণধার ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি এর সভাপতিত্বে এবং বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, ওয়েল কেয়ারের ম্যানেজার আবু সালেহ আহমেদ প্রমুখ।
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে নব প্রতিষ্ঠিত সেইফ হেল্থ মেডিকেল কেয়ারসহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।safe_health_medical_care_5
অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর সভাপতি এন ইসলাম মামুন, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মজিবুর রহমান মিলন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া, ছাতক সমিতি ইউএসএ ইনক্রে নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, সহ সভাপতি মাস্টার মো: আবদুল খালেক, ডা. ওমর আশরাফ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুস সবুর, জিলান আহমেদসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের সত্ত্বাধিকারী ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি।
বক্তারা সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের সাফল্য কামনা করেন। তারা ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি এর প্রশংসা করে বলেন, কমিউনিটির স্বপ্ন পূরণে তার প্রতিষ্ঠান যুগান্তকারী ভ’মিকা রাখবে বলে তারা আশাবাদী। এলাকাবাসীও বাঙালী মালিকাধীন এধরনের প্রতিষ্ঠান পেয়ে ভীষণ খুশি।safe_health_medical_care_6
অনুষ্ঠানে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের সত্ত্বাধিকারী ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এখানে রয়েছে আমাদের বিশাল কমিউনিটি। এ এলাকায় স্বাস্থ্য সেবাদানকারী এধরনের একটি প্রতিষ্ঠান করতে পেরে নিজেকে সুভাগ্যবান মনে করছি। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমি চাই আমাদের কমিউনিটি অনেক উন্নত স্বাস্থ্য সেবার সুযোগ পাক। সে সেবা প্রদানে আমি পাশে থাকব। সেইফ হেল্থ মেডিকেল কেয়ারকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, একটি সত্যিকার স্বাস্থ্য সেবা সহায়ক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে সমাজ, রাষ্ট্রের কাছে আমার যে ঋন, দায়বদ্ধতা তার কিছুটা হলেও পরিশোধ করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশী ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি জানান, তাদের সেবাসমূহের মধ্যে রয়েছে প্রাইমারী কেয়ার/ইন্টারনেল মেডিসিন। অফিসেই রয়েছে ইকেজি, সনোগ্রাম, এলার্জি, রক্ত, প্রশাব পরীক্ষার ব্যবস্থা। ফ্লু, হজ্বসহ অন্যান্য ভ্যাকসিন, জব, স্কুল, টিএলসি সম্পর্কিত শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ সব অনেক সেবাই রয়েছে এ প্রতিষ্ঠানে। তিনি বলেন, আমরা সুলভ মূল্যে সকল সেবার প্রশ্রিুতি দিচ্ছি। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের কথা শুনব এবং তাদের প্রয়োজনীয় চাহিদা তাৎক্ষনিক পূরণে আপ্রান চেষ্টা করব। এজন্য আমাদের রয়েছে একদল প্রশিক্ষিত উদ্যমী এবং কর্মঠ পেশাদার কর্মী বাহিনী।
ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি জানান, শিগগির এখানে কার্ডিওলজী, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞের ব্যবস্থা করা হবে। তিনি জানান, তাদের এখানে সকল হেল্থ ইনস্যুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেল্থ ইনস্যুরেন্স নেই তাদেরও চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে।
সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের অদূরে সেইফ হেল্থ মেডিকেল কেয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফোন : ৭১৭-৯৭৫-৭৪৩১ ও ৭১৭-৯৭৫-৭৪৩১, ফ্যাক্স : ৭১৭-৯৭৫-৭৪৩১।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV