Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের ক্যাসেল হিলে বাঙালী মালিকানায় বি অ্যান্ড এম ডিসকাউন্টের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: December 8, 2017 | 3:48 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ১১৭৯ ক্যাসেল হিলে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্টের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মূলধারার রাজনীতিক আবদুস সহীদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মদীনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের বিদায়ী সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম ও নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, আঞ্জুমানে আল ইসলাহ ব্র্ঙ্কস ব্যুরো’র সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব দলা মিয়া, শাহ বদরুজ্জামান রুহেল, অটল খান, মোহাম্মদ খান প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।জানা যায়, বি অ্যান্ড এম ডিসকাউন্টের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটি ছাড়াও তার রয়েছে বাংলা গার্ডেন রেষ্টুরেন্টসহ বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন বি অ্যান্ড এম ডিসকাউন্ট।নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা কাওসারুজ্জামান কয়েস। ১৯৮৭ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন। তিনি জানান, প্রবাসে তার ব্যবসায় হাতেখড়ি ১৯৯০ সালে। ওই বছরের মার্চে ম্যানহাটানে সেইভ ওয়ে ডেলী প্রতিষ্ঠা করেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন এ প্রবাসী বাংলাদেশী। এর পর ব্রঙ্কসে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস গ্রোসারী অ্যান্ড ফিস মার্কেট। পরবর্তীতে স্টারলিং ফিস মার্কেট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশীদের মধ্যে প্রথম লাইভ ফিস ব্যবসা তার হাত দিয়েই শুরু বলে জানালেন ব্যবসায়ী কয়েস।তিনি জানান, ভিন্ন ধারায় ব্যবসা সম্প্রসারণের লক্ষে এসকল ব্যবসা থেকে মূলধন গুটিয়ে পরবর্তিতে ব্রঙ্কসে বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট এবং বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ চারটি প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার পাশাপশি সর্বশেষ গড়ে তোলেন বি অ্যান্ড এম ডিসকাউন্ট। কাওসারুজ্জামান কয়েস বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এসকল প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে বিশুদ্ধ হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে সকল পণ্য সামগ্রী তুলে দেয়াই তার লক্ষ বলে জানান।
তিনি জানান, বি অ্যান্ড এম ডিসকাউ›টের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে ১০% ছাড় চলছে। তার স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য সামগ্রী।ব্রঙ্কসের প্রাণকেন্দ্র পার্কচেস্টারের ক্যাসেল হিল এলাকায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট স্টোর স্থাপনের খবরটি বাঙালীসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এ এলাকায় এধরণের একটি স্টোর প্রতিষ্ঠার খবরে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, বাঙালী মালিকানায় এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা পাবেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV