নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সভা শেষে তুলকালাম
https://www.facebook.com/USANewsNY/videos/562358100844000/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ নভেম্বর রোববার। এদিন সকাল ১০টায় মসজিদের দু’তলায় এসভা অনুষ্ঠিত হয়। সভায় মসজিদের গঠনতন্ত্র সংশোধন, ট্রাস্টি বোর্ড গঠন, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট সহ বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয়। সাধারণ সভার সমাপ্তি ঘোষণার পর ট্রাস্টি বোর্ড গঠনকে কেন্দ্র করে মসজিদে তুলকালাম কান্ড ঘটে।

মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়ার পরিচালনায় এ সভায় আজীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, ও আবু বকর চৌধুরী, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ, মসজিদের সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাব্বির কাজী আহমদ, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, সাধারণ সদস্য আলমাছ আলী, মাওলানা আবদুল হাই, মোঃ আকসাদ আলী, আবদুর রউফ, এডভোকেট আলাউদ্দিন প্রমুখ। মসজিদের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া এবং বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ।
সূত্র জানায়, সভায় কার্যকরী কমিটির মেয়াদ ২ বছর থেকে বর্ধিত করে ৩ বছর মেয়াদী করা হয়। ৫ সদস্যের ট্রাস্টিবোর্ড বর্ধিত করে ৭ সদস্য বিশিষ্ট করার সিদ্ধান্ত হয়। কার্যকরী কমিটির বর্ধিত মেয়াদ আগামী নির্বাচন থেকে কার্যকরী হবে। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, মসজিদের কোন সদস্য মসজিদ থেকে বরখাস্ত হলে আজীবনের জন্য ওই সদস্য মসজিদের যেকোন নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। সভায় মসজিদ কর্পোরেশনের নাম সংশোধন করে পার্কচেষ্টার জামে মসজিদ ইনক অ্যান্ড ইসলামিক সেন্টারের স্থলে পার্কচেষ্টার জামে মসজিদ ইনক করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় তিন বছরের জন্য নির্বাচিত ট্রাস্টিবোর্ড সদস্যরা হলেন, আবু বকর চৌধুরী, মোঃ ইয়াহিয়া মেন্দী, শাহরিয়ার কবির চৌধুরী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, সিরাজ উদ্দিন আহমদ ও মোহাম্মদ আজিজুল করিম। ট্রাস্টিবোর্ডের নাম ঘোষণার সময় অবশ্য মোহাম্মদ আজিজুল করিম ট্রাস্টিবোর্ড থেকে তার নাম প্রত্যাহার করে নেন। পরে ট্রাস্টিবোর্ড সদস্যদের ভোটে সদস্যদের একজন বোর্ড চেয়ারম্যান নির্বাচিত হবেন।


সভায় সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া তার রিপোর্টে মসজিদের আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বর্তমান কমিটির দায়িত্ব কালীন সময়ের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
রিপোর্টে তিনি উল্লেখ করেন, বিগত এক বছরে মসজিদের জন্য ১টি ফিউনারেল গাড়ি ও ৩০০টি কবর স্থান ক্রয় করা হয়েছে, এর মধ্যে ২৭টি কবর স্থান ফ্রি পাওয়া গেছে। মসজিদের উদ্যোগে ঠিকানাবিহীন দুইজন বেওয়ারিশ ও দুইজন অক্ষম ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। বাইরের ক্যানাপি স্থাপন, সাউন্ড সিস্টেম, সিকিউরিটি ক্যামেরা, ডোর লাইট, বাথরুম ও অজুখানা মেরামত, মসজিদের তালার ব্যবস্থা, পেইন্টিং, কার্পেট ও জাং ক্লিনিং, এয়ার কন্ডিশনার সার্ভিসিং, জাং কিলিনিং, মুসল্লিদের জন্য বাইরে অজুর পানির ব্যবস্থা, মৃতদেহ রাখার রুম ঢালাই, কাফন রাখার জন্য আলমারি স্থাপন, অফিসে নতুন কম্পিউটার স্থাপন, ফায়ার এমারজেন্সির জন্য নতুন লাইট ও ছোট ছোট কারপেট স্থাপন করা হয়েছে।
আম্বিয়া মিয়া বলেন, আমরা অনেকদিন ধরে মসজিদের জন্য একটা বাড়ী ক্রয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এবিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তকাম্য। সুন্দর ও সুষ্ঠুভাবে সাধারণ সভা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভায় সাধারণ সদস্যরা কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আল্লাহর ঘর মসজিদ সুষ্ঠুভাবে পরিচালিত হোক- এ কামনা করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। বক্তারা বিগত দিনে মসজিদ নিয়ে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কমিটির পক্ষ থেকে মসজিদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
সভা সূত্রে জানা গেছে, সাধারণ সভা শান্তিপূর্ণভাবে চললেও ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম ঘোষণার পর ২/১ জন সদস্যের ব্যপারে কয়েকজন সদস্য তাদের আপত্তির কথা জানান। আপত্তি উত্থাপনকারীরা বলেন, ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে এমনসব ব্যক্তি রয়েছেন যারা নিয়মিত মসজিদে নামাজে আসেন না। মসজিদে তাদের কন্ট্রিভিউশনও তেমন নেই। তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।
এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানান, যোহরের নামাজের আগে সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সাধারণ সভার সমাপ্তি ঘোষণার পর ট্রাস্টি বোর্ড গঠনকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে। সাধারণ সদস্য মোঃ আকসাদ আলী সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর নিকট জানতে চান ট্রাস্টি বোর্ড অনুমোদিত হয়েছে কিনা। জবাবে মোস্তাক আহমদ চৌধুরী অনুমোদিত হয়েছে বলে জানালে আকসাদ আলী উত্তেজিত হয়ে নানান মন্তব্য করেন। এসময় তার সাথে আরো কয়েকজনও ট্রাস্টি বোর্ড নিয়ে মন্তব্য করেন। অবস্থা বেগতিক দেখলে সিকিউরিটির লোকজন সহ অন্যান্যরা এগিয়ে আসেন। পরে পরিস্থিতি নিয়তন্ত্রে আসে।
সাধারণ সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি আঃ শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য আবদুল মতিন, লুকমান হোসেন লুকু ও ফারুক আহমেদ।
https://www.facebook.com/USANewsNY/videos/911890338934626/
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion