Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: August 28, 2019 | 4:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মসজিদের সাবেক নির্বাচন কমিশনার ও ট্রাস্টি আবু বকর চৌধুরী। গত ২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির যৌথ সভায় আবু বকর চৌধুরীকে বোর্ড চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় কার্যকরী পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়ার পরিচালনায় যৌথ সভায় ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির কর্মকর্তারা বক্তব্য রাখেন। ইউএসএনিউজঅনলাইন.কম
পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, গত বছরের ১৮ নভেম্বর অনুষ্ঠিত মসজিদের সাধারণ সভায় তিন বছরের জন্য ট্রাস্টিবোর্ড নির্বাচিত হয়। ৭ সদস্যের ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন, আবু বকর চৌধুরী, মোঃ ইয়াহিয়া মেন্দী, শাহরিয়ার কবির চৌধুরী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, সিরাজ উদ্দিন আহমদ ও এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ।
তিনি জানান, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টিবোর্ড সদস্যদের মধ্য থেকে আবু বকর চৌধুরীকে বোর্ড চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নির্বাচনের পর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মসজিদের নব নির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য তিনি কার্যকরী কমিটি, ট্রাস্টিবোর্ড সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া এক বিবৃতিতে নব নির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV