Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির শপথ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: March 23, 2020 | 12:26 AM

https://www.facebook.com/USANewsNY/videos/540577879965787/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে গত ২১ মার্চ শনিবার। মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এদিন রাতে মসজিদে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ গ্রহণকারীরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, মো: আব্দুল গফুর ও কামরুল হাসান।

উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া বিদায়ী কমিটিরও সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটির সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম।
শপথ পরিচালনার প্রাক্কালে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম মসজিদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভালো বা মন্দ সকল কাজের জন্য মুসুল্লিদের কাছে আপনাদের জবাবদিহী করতে হবে।
নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী তার বক্তব্যে নির্বাচন কমিশন, তাদের প্যানেল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক নব নির্বাচিত কমিটি কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া এডুকেশন সেক্রেটারী পদে একজনকে কোঅপ্ট করে নেবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া মসজিদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দু’বছরের জন্য আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব আমরা যথাযতভাবে পালন করবো ইনশাল্লাহ।

উল্লেখ্য, বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী ফলাফল গত ২১ মার্চ শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী কমিশনার আজিজুল করিমের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV