Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তিনদিন ব্যাপি ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 2, 2020 | 11:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে ব্যাপক আয়োজনে তিনদিন ব্যাপি উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। গত ২৮ থেকে ৩০ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন বাদ আসর থেকে এশা পর্যন্ত যথাযথ ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, মিলাদ মাহফিল, দোয়া এবং তবারক বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ঈদ-ই-মিলাদুন্নবী সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মাসহুদ ইকবাল। এছাড়াও আলোচনায় অংশ নেন মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুল ইসলাম, নতুন প্রজন্মের জিশান ইকবাল ও রাশেদ মজুমদার।

আলোচনায় মাওলানা মো: মাসহুদ ইকবাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র ফজিলত ও হযরত মোহাম্মদ (স.) এর জীবন আদর্শের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, দু’জাহানের বাদশা হযরত মোহাম্মদ (স.) এর এই ধরাপৃষ্ঠে আবির্ভাব উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করেন। মুসলিম দুনিয়ায় চৌদ্দশত বছর ধরে স্বতঃস্ফূর্তভাবে প্রিয়নবীর শুভাগমনের ঈদে মিলাদুন্নবী (সাঃ) পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে।

মাওলানা মো: মাসহুদ ইকবাল বলেন, মহান আল্লাহ বিশ্বজগতের শান্তির দূত হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। রাসূলুল্লাহ (সা:)-ই সর্বপ্রথম ঘোষণা করেন মানুষের মুক্তি-বাণী। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন তিনি। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা:) স্বীয় কর্মে ও আচরণে তা প্রমাণও করে গেছেন।
মাওলানা মো: মাসহুদ ইকবাল বলেন, রাসূল (সা.) কে যে যত কাছে নিয়ে আসবেন, আল্লাহর দ্বীনও তিনি তত কাছে পাবেন। শুধু মিলাদ আর মিষ্টি-তবারক খাওয়ার মধ্যে সীমবদ্ধ না থেকে মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজ সন্তানদের ইসলামী শিক্ষার মাধ্যমে আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করে তুলতে হবে।

মাওলানা মো: মাসহুদ ইকবাল বলেন, বর্তমানে একশ্রেণীর আলেম ঈদে মিলাদুন্নবী (স.) পালনের ঘোর বিরোধিতা করেন। তারা ইচ্ছাকৃতভাবে ঈদে মিলাদ্দুন্নবী (স.)কে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল (সা.) কে সাধারণ মানুষের সাথে তুলনা করেন। রাসূল (সা.) সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না। প্রকৃত মুসলিমরা এই ধরনের বিভেদ-বিভ্রান্তিতে বিশ্বাস করেন না।
তিনি বলেন, আমাদের উচিত হবে মহানবী (স) এর আদর্শ অনুসরণে জীবন-জীবিকা নির্বাহের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। আলোচনা, মিলাদ, দোয়া মুনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: মাসহুদ ইকবাল। মোনাজোতে করোনাভাইরাসে শহীদদের আত্মার মাগফিরাত এবং কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহর রহমত কামনা করা হয়। করোনাকালের এ মিলাদ মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া তিনদিন ব্যাপি ঈদ-ই-মিলাদুন্নবী মাহফিলে অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
মাহফিলের সার্বিক তত্ত্বাবিধানে ছিলেন পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি হারুন আলী, মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ তারেক মিয়া, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মো: আব্দুল গফুর, কার্যকরী সদস্য সোহান আহমদ, রোকন আহমেদ ময়নুল ও নুরুল চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV