Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: April 12, 2021 | 1:27 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2046299302178575

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গত ১০ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ট্রাস্টি বোর্ডের সিনিয়ার সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় এবং ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফোরকান জামে মসজিদের সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল এইচ খান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ড সদস্য আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, মোঃ ইয়াহিয়া মেন্দী, এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ ও শাফকাত চৌধুরী শাহরিয়ার, প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, হিসাব নিরীক্ষা উপ কমিটির চেয়ারম্যান শাখাওয়াত আলী, নির্বাচন কমিশনার আলমাস আলী ও সালিক সিকদার, নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আঃ শহীদ, হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ, কমিউনিটি এক্টিভিস্ট মাহবুব আলম, জুনেদ আহমদ চৌধুরী, কফিল চৌধুরী, মমিনুল ইসলাম, অলিউর রহমান, মো. মঈন উদ্দিন, আসাদুজ্জামান খান প্রমুখ।

নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টি বোর্ডের সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি (১) মো. রফিকুল ইসলাম, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়া, সহ সাধারণ সম্পাদক মো. লুকমান হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, সহ কোষাধ্যক্ষ তারেক আহমদ, কালচারাল সেক্রেটারী শহিদুল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী ইসলাম উদ্দিন, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী জয়নাল উদ্দিন লায়েক, কার্যকরী সদস্য : আঃ বাছির খান, আব্দুস ইসলাম, ফারুক আহমেদ ও হুসাইন জামান চৌধুরী। অনুষ্ঠানে ট্রাষ্টি বোড নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে।

নব নির্বাচিত কমিটির সাফল্য, দেশ, জাতি ও করোনামুক্ত বিশ্ব কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মাসহুদ ইকবাল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের সহকারী ইমাম ও মোয়াজ্জিন মাওলানা নুরুল ইসলাম।
এর আগে গত ৪ এপ্রিল নির্বাচন কমিশন এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। ওইদিন মসজিদের দোতলায় নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বক্তারা মুসুল্লিদের কল্যানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সকল কাজের জন্য মুসুল্লিদের কাছে কমিটিকে জবাবদিহী করতে হবে।
নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়া, ট্রাস্টিবোর্ড ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা তাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। সাধারণ ও আজীবন সদস্য সহ বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV