Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে পুলিশ কমিশনার ডারমট শেইর মতবিনিময়: অপরাধমূলক কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: August 7, 2021 | 2:36 PM

https://www.facebook.com/USANewsNY/videos/570560884296558

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার ডারমট শেই ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। বর্ণবৈষম্য হামলা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ যেকোন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার। তিনি জনসাধারণের নিরাপত্তার বিষয়টির ওপর গুরুত্বারোপ করে যেকোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গেই ৯১১ এ কল করে পুলিশকে প্রকৃত ঘটনা জানানোর পরামর্শ দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

গত ৬ আগষ্ট শুক্রবার জুমার নামাজের পর বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ পরিদর্শন শেষে তিনি মুসলিম ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

পার্কচেষ্টার জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের রশীদ। স্বাগত বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ। এসময় আরো বক্তব্য রাখেন আসন্ন নিউইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্রেট দলীয় ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলওমেন ভেনেসা গিবসন, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কস বরো পুলিশ চীফ ল্যারি, ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার কিয়ান র‌্যান্সি, মুসলিম ইমিগ্র্যান্ড ফর জাস্টিসের সিনিয়র কমিউনিটি লিডার মোহাম্মেদ নাবি, পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, ধর্মীয় নেতা আহমেদ দিয়ালো, কমিউনিটি এক্টিভিস্ট আরশাদ আলী বাবুল প্রমুখ।
সভায় পুলিশ কমিশনার ডারমট শেইর নিকট আইন শৃঙ্খলা সম্পর্কিত একটি স্মারক লিপি তুলে দেন পার্কচেষ্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ।

পুলিশ কমিশনার ডারমট শেই তার বক্তব্যে ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে কমিউনিটির নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা ও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার ডারমট শেইর বক্তব্যের পরপর প্রশ্নোত্তর পর্বে নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা-নিরাপত্তা বিষয়ে নানা প্রশ্ন সহ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। হেইট ক্রাইম, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। একই সঙ্গে মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশেষ বিশেষ এলাকায় নিরাপত্তায় বাড়তি টহলের জন্যও অনুরোধ জানান।
পুলিশ কমিশনার ডারমট শেই নগরীকে নিরাপদ রাখতে সন্দেহভাজন অপরাধীর তথ্য প্রদান সহ পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি প্রিসেনক্টে তাদের কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা। প্রিসেনক্টের কার্যক্রমে গাফিলতি রয়েছে কিনা ইত্যাদি বিষয় জানান জন্য সার্ভের ব্যবস্থা রাখা হয়েছে। জনগণ সার্ভেতে অংশ নিলে কোথায় কি গলদ হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারবে। প্রিসেনক্টগুলোর গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে। জনগণের নিরাপত্তা বিধানে সঠিক পরিকল্পনা গ্রহণ সহজতর হবে।
অন্যান্য পুলিশ কর্মকর্তারাও তাদের বক্তব্যে বলেন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ ততপর রয়েছে। যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে প্রকৃত ঘটনা জানানোর পরামর্শ দেন তারা। তাহলেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে তাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তা, মসজিদ কমিটির কর্মকর্তা, মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV