নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের মতবিনিময় : ঈদুল আজহার জামায়াত খোলা মাঠে নয়, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে করার পরামর্শ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ কমিটির সাথে এক মতবিনিময় সভায় পুলিশ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। সভায় পুলিশের পক্ষ থেকে জানান হয়, করোনাকালীন আসন্ন ঈদুল আজহার জামায়াত খোলা মাঠের পরিবর্তে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করতে হবে। গত ১৫ জুলাই বুধবার অপরাহ্ন ২ টায় ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিংÑবাংলাবাজার এলাকায় বাংলাবাজার জামে মসজিদে এনওয়াইপিডি’র ৪৩ পুলিশ প্রিসেনক্টের সাথে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদের পরিচালনায় এ মতবিনিময় সভায় এনওয়াইপিডি’র সাবেক পুলিশ কমিশনার জো রামোস, ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট কর্মকর্তা ক্রজ ও ডেলাই, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, মসজিদ ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির ও শামিম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাবাজার জামে মসজিদের লিগেল এডভাইজার এটর্নী আসিফ সবুর প্রমুখ।

সভায় বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
মতবিনিময় সভায় মসজিদ কমিটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার জামায়াত খোলা মাঠে আয়োজনে প্রয়োজনীয় অনুমতি সহ পুলিশি টহল জোরদারের দাবি জানান হয়।
সভায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্ণবৈষম্য হামলা, ছিনতাইসহ যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ এ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা সংশ্লিষ্টদের জানানোরও পরামর্শ দেয়া হয় মতবিনিময় সভা থেকে। তাহলেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশি টহল জোরদারের কথাও জানান হয় পুলিশের পক্ষ থেকে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests