Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয় চুক্তি, প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 20, 2022 | 1:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ে সকলের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। গত ১৯ এপ্রিল মঙ্গলবার বাংলাবাজার জামে মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মসজিদ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে এ সহযোগিতা কামনা করা হয়। এ লক্ষে শিগগির একটি ফান্ডরেজিং করা হবে বলেও জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, সেক্রেটারী আসেফ বারী টুটুল, ফান্ডরেজিং কমিটির উপদেষ্টা ফখরুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর, উপদেষ্টা ইফতেখার সিরাজ, ইকবাল আহমেদ মাহবুব, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু, আজিজুল হক ও সোহেল চৌধুরী, ফান্ডরেজিং কমিটির সদস্য সোনার বলাই প্রমুখ।
ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় বেইজমেন্ট সহ তিনতলার এ মসজিদ ভবণটি সহ ক্রয়কৃত খালি জায়গা নিয়ে সিটির অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে বহুতল ভবণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাবাজার মসজিদে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়েছে। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ব্যাংক হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.
উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। অতি সম্প্রতি বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ