নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারে বর্ণিল চাঁদ রাত মেলা, জমকালো সংগীতানুষ্ঠান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার-ইউনিয়নপোর্ট রোডে প্রবাসী বাংলাদেশিদের বিশাল চাঁদ রাত মেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের আগের দিন ১ মে রোববার রাতে বর্ণিল এ চাঁদ রাত মেলার আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি। এদিন বিকেলে শুরু হয়ে গভীর রাত অবধি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রাণের মেলা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
চাঁদ রাত মেলার বিশেষ আকর্ষণ ছিলো জমকালো সংগীতানুষ্ঠান। উপস্থাপিকা সুইটির পরিচালনায় ঈদের গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, শশী, রোকসানা মির্জা, সীয়াম খোলা মঞ্চে পরিবেশন করেন একের পর এক ঈদের গান। গানের তালে তালে নাচতে থাকেন উপস্থিত শ্রোতা-দর্শকরা। ছিল আতশ বাজিও। আতশ বাজির আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠেছিলো আকাশ। প্রবাসীদের পাশাপাশি অনেক বিদেশিও উপভোগ করেন এই উৎসব। পুরো এলাকা জুড়ে ঈদ আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা।
ইউনিয়ন পোর্ট রোডের এক সাইড বন্ধ করে বানানো হয় মঞ্চ। রাস্তার দু’পাশে বসে ঈদের নানা সামগ্রীর স্টল। ছিল বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। পুরো স্টারলিং-বাংলাবাজার এলাকা জুড়েই ছিল জামা, কাপড়, শাড়ি, চুড়ি, পায়জামা, পাঞ্জাবি, টুপির নানা সব পসরা।
বিকেল থেকেই স্থানীয় প্রবাসীরা ছাড়াও আশপাশের স্টেট থেকে অনেকে এসে যোগ দেন চাঁদ রাতের এই উৎসবে। বিপুলসংখ্যক নতুন প্রজন্মসহ প্রবাসী বাংলাদেশীদের উপচেপড়া ভীড় ছিল এই চাঁদ রাতের উৎসবে। গভীর রাত পর্যন্ত চলা বর্ণিল এ উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। চাঁদ রাতের এই উৎসবে মেহেদী শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে নতুন প্রজন্মসহ বিপুলসংখ্যক নারীকে রাঙায় মেহেদী রঙে। অনেক বিদেশিনীকেও মেহেদী রঙে হাত রাঙাতে দেখা গেছে। ফ্রি মেহেদীরও ব্যবস্থা ছিল মেলায়।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির অর্গানাইজারদের মধ্যে ছিলেন দ্য প্যালেস (গোল্ডেন প্যালেস) পার্টি হলের স্বত্বাধিকারী বেলাল ইসলাম, খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান, স্টারলিং ডায়গনস্টিকস‘র ম্যানেজার মোহাম্মদ আলী, পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী ফার্মাসিষ্ট গৌরব কোঠারী (মি. জি), ফোনস ক্লাবের অন্যতম স্বত্বাধিকারী সুমন চৌধুরী, পসরার স্বত্বাধিকারী কামরুজ্জামান বাবু, বি কিং গ্রোসারীর স্বত্বাধিকারী শাহ কামাল, জেরী ফিজা ও নিশাত ফ্যাশনের স্বত্বাধিকারী লিটু, তুষার পিকের স্বত্বাধিকারী এমবি তুষার, ফ্যামিলি ডাবল ডিসকাউন্টের স্বত্বাধিকারী সৈয়দ সরাফিন মোর্শেদ, এনওয়াইসি টংয়ের স্বত্বাধিকারী ইমাদ চৌধুরী, সুন্দরবন গ্রোসারীর স্বত্বাধিকারী স্বপন তালুকদার ও প্রতিদিন ফ্যাশানের স্বত্বাধিকারী সজল শীল। 
সন্ধ্যায় ইফতারের পর এই চাঁদ রাত মেলায় আয়োজকরা সহ অন্যন্যরা ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় আয়োজকরা প্রতি বছর আরও বৃহৎ পরিসরে নিয়মিত মেলাটি আয়োজনের কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান বলেন, চাঁদ রাতের এই উৎসবে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। সফল এ আয়োজনে আমরা অভিভূত। মেলায় স্টলের জন্য কোন ভাড়া নেয়া হয়নি। শুনেছি স্টল মালিকরা ভালো ব্যবসা করেছেন। এতেই আমরা খুশি।
আরেক আয়োজক গোল্ডেন প্যালেসের কর্নধার বেলাল ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদ রাতের এ উৎসব সফল হয়েছে। প্রবাসীদের বিণোদনের পাশাপাশি বেচা-বিক্রিও হয়েছে যথেষ্ট। তিনি জানান, তার পক্ষ থেকে মেলায় শতাধিক ফ্রি মেহেদীর ব্যবস্থা করা হয়ে ছিল।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation