নিউইয়র্কে ব্রঙ্কসের ‘রূপসী বাংলা ফ্যাশন হাউস’ আকর্ষণীয় পোষাকে নতুন সাজে: চলছে বিশেষ ঈদ সেল! (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/3833516630079641
ইউএসএনিউজঅনলাইন.কম : ঈদকে সামনে রেখে বেশ জমে ওঠেছে নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার অন্যতম সেরা ফ্যাশন হাউস ‘রূপসী বাংলা ফ্যাশন হাউস’। বাহারি ডিজাইনে চোখ ধাঁধানো শাড়ি সালোয়ার কামিজ সহ রুচিশীল, আধুনিক পোষাকে নতুন সাজে সেজেছে অভিজাত এ ফ্যাশন হাউসটি। নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২১৪৫ স্টারলিং (সোনালী এক্সচেঞ্জ সংলগ্ন) এ ফ্যাশন হাউসটি ঘুরে দেখা গেছে, আকর্ষণীয় সব পোশাকে কানায় কানায় পূর্ণ। নতুন ডিজাইনের ঝলমলে কাপড়, কসমেটিকস সহ নানা ডিজাইনের জুয়েলারী শোভা পাচ্ছে। রয়েছে শিশু সহ সকল বয়সীদের জন্য ফতুয়া-পাঞ্জাবি সহ রকমারি পোশাক। প্রচুর ক্রেতা সমাগম। পছন্দের প্রিয় পোশাকটি কিনতে ভিড় করছেন শিশু-কিশোর, নারী-পুরুষ সব বয়সীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

‘রূপসী বাংলা ফ্যাশন হাউস’ এর স্বত্ত্বাধিকারী মো. জমির উদ্দিন হাওলাদার জানিয়েছেন, তাদের এখানে রয়েছে শাড়ী, সেলোয়ার-কামিজ, পায়জামা-পাঞ্জাবী, বোরখা, স্কার্ফ, হিজাব, কসমেটিকস সহ নানা ডিজাইনের জুয়েলারী। নতুন

প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত নানা পোষাক। ঈদ সামনে রেখে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে রুচিশীল ও মানানসই সব ধরণের পোষাক-পরিচ্ছদ দিয়ে সাজানো হয়েছে তার স্টোরটি। ঈদ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ সেল।

‘রূপসী বাংলা ফ্যাশন হাউস’র সেলস পার্সনরা জানালেন, ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসটিতে নানা ধরনের বৈচিত্রময় পোশাক সামগ্রীর সমাহার ঘটানো হয়েছে। তাদের এখানে ছেলে-মেয়েদের সকল ধরণের আধুনিক রুচিসম্মত পোষাক-পরিচ্ছদ রয়েছে। সকল কিছুর দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে। তারা জানালেন, দেশী পোশাকের প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ ।

ক্রেতারা জানালেন, রূপসী বাংলা ফ্যাশন হাউসে দেশীয় কাপড় সহ ঈদ পোশাকের চমৎকার কালেকশন রয়েছে। তারা এখানে সব ধরনের পোশাক পাচ্ছেন কম মূল্যে। কেনা-কাটার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার হচ্ছে না। পছন্দের সব কিছুই হাতের নাগালের মধ্যেই পাচ্ছেন। দামও রিজেনেবল। কেনা-কাটায় স্বচ্ছন্দবোধ করছেন।

‘রূপসী বাংলা ফ্যাশন হাউস’র কর্ণধার মো. জমির উদ্দিন হাওলাদার জানান, তাদের স্টোরটিতে শুধু ঈদে নয়, দাম সবসময়ের জন্য রিজেনেবল। তবে ঈদ বলে কথা। কমিউনিটির মানুষজনের সাধ ও সাধ্যের বিষয়টি বিবেচনায় রেখে সব কিছু সাজানো হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই খোলা থাকে স্টোরটি। প্রয়োজনে যোগাযোগের অনুরোধ জানান হয়েছে। ফোন: ৭১৮-৮২৯-২১৭৭ এবং ৬৪৬-৪৭৪-১৭৪১।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি