নিউইয়র্কে ব্রঙ্কসের লিবার্টি ক্রিকেট লীগের টি-২০ টুর্নামেন্টে বিকেসি চ্যাম্পিয়ন
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে ব্রঙ্কসের লিবার্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিডি ইয়াং ফাইটারের বিপক্ষে ৬২ রানে জিতে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে বিকেসি। লেহমেন হাই স্কুলের গণিতের শিক্ষক নাইজেল থাম্পসন চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালিম মিয়া, নাজিমুর রহমান, আবু নাসের সহ লীগ কমিটির অন্যান্য কর্মকর্তারা।
গত ৪ জুন ব্রঙ্কসের ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাঈমের ৪০ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে বিকেসি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭৬ রান তুলতেই গুটিয়ে যায় বিডি ইয়াং ফাইটার। দলের হয়ে পলাশ ৩১ রান করলেও অন্য ব্যাটনসম্যানরা বড় রান করতে না পারায় হার এড়াতে পারেনি বিডি ইয়াং ফাইটার। বিকেসির পক্ষে তাহের তিনটি উইকেট নেন।
ম্যাচ সেরা ব্যাটসম্যান হয়েছেন বিকেসির পলাশ এবং তাহের হয়েছেন ম্যাচ সেরা বোলার।
পিবিজি এন্টারটেইমেন্ট প্রাউড বাঙালীর সৌজন্যে মাসব্যাপী টি-২০ এ টুর্ণামেন্টে বাংলাদেশী ৫ টি দল অংশ নেয়। ব্রঙ্কসে বাংলাদেশী অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠলেও প্রবাসী তরুন প্রজন্মের জন্য অদ্যাবদি কেউই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেনি। চলতি বছর পিবিজি এন্টারটেইমেন্ট প্রাউড বাঙালী ব্রঙ্কসে প্রথম বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করে। ব্রঙ্কসে এ ধরনের খেলাধুলার আয়োজনে আনন্দিত হয়েছেন স্থানীয় প্রবাসীরা।
বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests