Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের সেইফ হেল্থ মেডিকেল কেয়ার সোমবার থেকে পুনরায় খুলছে

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: May 31, 2020 | 4:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সেইফ হেল্থ মেডিকেল কেয়ার আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় খুলছে।
সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের কর্ণধার আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও এল্মহার্স্ট হসপিটালের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি, এবং সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের অফিস ম্যানেজার ডা. মো. আবুল হোসেন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, রোগীদের সুবিধার্থে ব্রঙ্কসের ১৩৮১ ক্যাসেলহিলের সেইফ হেল্থ মেডিকেল কেয়ার অফিস এবং নর্থ ব্রঙ্কসের ৩০৯৯ বেইনব্রিজের সেইফ হেল্থ মেডিকেল কেয়ার অফিস সকাল ১০ টায় খুলে দেয়া হবে। করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে সোমবার থেকে সপ্তাহে ৭ দিনই সেইফ হেল্থ মেডিকেল কেয়ার অফিস নিয়মিত খোলা থাকবে।
সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের অফিস ম্যানেজার ডা. মো. আবুল হোসেন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, রোগীদের সুবিধার্থে ব্রঙ্কসের ১৩৮১ ক্যাসেলহিলের সেইফ হেল্থ মেডিকেল কেয়ার অফিস সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং নর্থ ব্রঙ্কসের ৩০৯৯ বেইনব্রিজের সেইফ হেল্থ মেডিকেল কেয়ার অফিস সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত খোলা থাকবে। তিনি জানান, সিটির নিয়ম মেনেই রোগীদের সব ধরনের স্বাস্থ্য চিকিৎসা দেয়া হবে। নতুন রোগীও গ্রহণ করা হবে। তাদের এখানে সকল হেল্থ ইনস্যুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেল্থ ইনস্যুরেন্স নেই তাদেরও চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে।
বাংলাদেশী-আমেরিকান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি জানান, তাদের সেবাসমূহের মধ্যে রয়েছে প্রাইমারী কেয়ার/ইন্টারনেল মেডিসিন, কার্ডিওলজী, পডিয়াট্রি এবং সাইকিয়াট্রিস্ট। অফিসেই রয়েছে ইকেজি, সনোগ্রাম, এলার্জি, রক্ত, প্রশাব পরীক্ষার ব্যবস্থা। ফ্লু, হজ্বসহ অন্যান্য ভ্যাকসিন, জব, স্কুল, টিএলসি সম্পর্কিত শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ অনেক সেবাই রয়েছে তাদের প্রতিষ্ঠানে। তিনি বলেন, সুলভ মূল্যে সকল সেবার প্রতিশ্রুতিও রয়েছে তাদের।

নিয়মিত সকল নিরাপদ স্বাস্থ্য চিকিত্সা সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে নর্থ ব্রঙ্কসের ৩০৯৯ বেইনব্রিজ অফিস ফোন: ৭১৮-৯৯৪-৭০০০ এবং ব্রঙ্কসের ১৩৮১ ক্যাসেলহিল অফিস ফোন: ৭১৮-৯৭৫-৭৪৩১ এ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ডা. মো. আবুল হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ