নিউইয়র্কের ব্রঙ্কসে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্কুল সাপ্লাই বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এবং রংধনু সোসাইটি করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্কুল সাপ্লাই বিতরণ করেছে। গত ২১ জুন রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কসের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠান স্পন্সর ও এট হোম সলিউশনেস’র মার্কেটিং ম্যানেজার মুনা তালবি।

এসময় অন্যদের মধ্যে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রংধনু সোসাইটির সাধারণ সম্পাদক সরকার মতিন, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, মোহতাসিম বিল্লাহ তুষার, কামাল উদ্দিন, নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।

এসময় বক্তারা সুস্থ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে প্রাণঘাতি করোনাভাইরাসকে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests