নিউইয়র্কে ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজারের চার্চ ভবণ ক্রয় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের, মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন
https://www.facebook.com/USANewsNY/videos/2168889639835899/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় চার্চ হিসেবে ব্যবহৃত একটি ভবণটি ক্রয় করেছেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন। গত ২২ মার্চ শুক্রবার ২০১১ স্টারলিংয়ের এ ভবণটি উদ্বোধন করা হয়েছে মিলাদ মাহফিলের মাধ্যমে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে বিশেষ দোয়ার মাধ্যমে ভবণটির নব যাত্রা শুরু হয়। ভবণটি শিগগির ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, ব্যবসায়ী বখতিয়ার খোকন প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ-মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, স্টারলিং-বাংলাবাজার এলাকার ২০১১ নম্বর বাড়িটি বিক্রির আগ পর্যন্ত চার্চ হিসেবে ব্যবহৃত হতো। সম্পতি ক্লোজিং সম্পন্ন করে বাড়ির মালিকানা বুঝে নেন আলহাজ গিয়াস উদ্দিন।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান