নিউইয়র্কে ব্রঙ্কস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কেরাম বোর্ড টুর্নামেন্ট ২৫ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের উদ্যোগে আগামী ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে কেরাম বোর্ড টুর্নামেন্ট ২০২১। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ১৪৫১ ইউনিয়নপোর্ট রোড এর গোল্ডেন প্যালেসে এদিন দুপুর ২টা থেকে রাত ৩টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্কের স্বনামখ্যাত ক্রীড়া সংগঠন ব্রঙ্কস ইউনাইটেড স্পোর্টস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি ধার্য করা হয়েছে ১২৫ ডলার। এ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন চ্যাস্পিয়ন ট্রফিসহ ১৫’শ ডলারের পুরস্কার। আর ২য় পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ৭’শ ডলার।
এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে বিলাল ইসলাম ৯১৭-৪৪২-৯০০২, হাসান চৌধুরী ৬৪৬-৪০৯-৬২৭৫, হুমায়ুন সোহেল ৩৪৭-২৬১-৩৬০৩ এবং সুমন আহমেদ ৬৪৬-৫৯৫-৬৩৮৭ এর সাথে।
টুর্নামেন্ট বিষয়ে ব্রঙ্কস ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম কেরাম বোর্ড টুর্নামেন্ট ২০২১ সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি