নিউইয়র্কে ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলালের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/946278086139697
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসাহ উদ্দিপনায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্কে ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলালের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ব্রঙ্কসে ওয়াটসন গ্লিসন প্লেগ্রাউন্ড পার্কে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাস্ক পরিধান সহ করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।

পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য নিয়ে আলোচনা এবং নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস এর ডেমোক্র্যাটিক প্রাইমারীতে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, নব প্রতিষ্ঠিত মসজিদ বিলালের অন্যতম উদ্যোক্তা ওয়াসিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্যোক্তা এনাম আহমেদ, মোস্তফা আহমেদ প্রমুখ।
ঈদ জামাত থেকে মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত, করোনাভাইরাস মুক্ত বিশ্ব, মুসলিম উম্মা সহ মানবতার কল্যাণ কামনায় দোয়া করা হয়।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্যে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার বলেন, জীবনের বেশীরভাগ সময়ই তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করে আসছেন। পিছিয়ে পড়া তার ডিস্ট্রিক্ট ১৮ এর শিক্ষা, হাউজিং, কর্মসংস্থান সহ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গণমানুষের অধিকার ও সাম্যতা আদায়ের একজন হিসেবে দীর্ঘ ৩০ বছর যাবৎ স্থানীয় কমিউনিটি বোর্ড এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রমের মাধ্যমে তিনি জনগণের পাশে রয়েছেন।

এসময় মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার যে সকল যোগ্যতা দক্ষতা প্রয়োজন মোহাম্মদ এন মজুমদারের তা রয়েছে। নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে এই ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত করার বিকল্প নেই। আসছে ২২শে জুন সিটি কাউন্সিল নির্বাচনে একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে তাকে ভোট দিয়ে কমিউনিটির কল্যাণ হবে। এজন্য সবাইকে রেঙ্কড চয়েস ভোটিংয়ে মোহাম্মদ এন মজুমদারকে ১ নাম্বর চয়েসে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নামাজ শেষে করোনাভাইরাসে থেকে মুক্তি, মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিটালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। এসময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলালের উদ্যোগে ব্রঙ্কসের ওয়াটসন গ্লিসন প্লেগ্রাউন্ড পার্কে প্রথমবারের মত পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হল।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030