Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সভায় ঢাকার অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: February 22, 2019 | 12:22 PM

https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/2197979690258958/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyODAwMTgwNDY2NjY2NDAx/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মাসিক সভায় ঢাকার অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। জানান হয়েছে আন্তরিক সমবেদনা। গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত কমিউনিটি বোর্ডের মাসিক সভায় এ শোক প্রকাশ করা হয়। সভায় এ শোক প্রস্তাব আনেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার ও বোর্ড ফার্ষ্ট ভাইস চেয়ার মোহাম্মদ এন মজুমদার। তিনি শোক প্রস্তাবে উল্লেখ করেন, বাংলাদেশের রাজধানীর চকবাজারে গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে বহু লোকের প্রাণহানি ঘটে। এঘটনায় আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহত এবং নিহতদের জন্য আমরা প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি।
বোর্ড চেয়ার নিকোলাস হিমিডিয়ান জুনিয়রের সভাপতিত্বে বোর্ড সভায় মেম্বার সারোয়ার জাহান লাহিন, আবুনোমান রহমান সহ অন্যান্য বোর্ড মেম্বার, বিভিন্ন অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এন মজুমদার জানান, কমিউনিটি বোর্ড ৯ এর মাসিক সভায় আইন শৃংখলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সম্পর্কিত তথ্য সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় গত বুধবার রাতে ভয়াবহ আগুনে বহু হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV