Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: March 11, 2019 | 7:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে গত ৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নারী দিবস উদযাপন উপলক্ষে ‘ব্যালান্স ফর বেটার’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম আরা বেগমের পরিচালনায় বাঙালী নারীদের এই আয়োজনে কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে এবং নিউইয়র্কে নারীদের উন্নয়নে কাজ করছে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকারের প্রশ্নে আরো সচেনতার জন্য এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
পরে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাফার শিল্পীরা।
বিপুল সংখ্যক নারী, নতুন প্রজন্মসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর রাত পর্যন্ত বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিবছরের ৮ই মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালীরা নিউইয়র্কে আন্তর্জাতিক নারী দিবস পালন করে।

https://www.facebook.com/USANewsNY/videos/2203640063285263/
https://www.facebook.com/USANewsNY/videos/2139363166119421/
https://www.facebook.com/USANewsNY/videos/2233556913367274/
https://www.facebook.com/USANewsNY/videos/2255261638081330/
https://www.facebook.com/USANewsNY/videos/414138606006737/
https://www.facebook.com/USANewsNY/videos/2531127850262437/
https://www.facebook.com/USANewsNY/videos/398523870980300/
https://www.facebook.com/USANewsNY/videos/1709919685820135/
https://www.facebook.com/USANewsNY/videos/2019606678339863/
https://www.facebook.com/USANewsNY/videos/338949263382512/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV