নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির জমজমাট বনভোজন (ভিডিও)
https://www.youtube.com/watch?v=V2fCNVTz7yI
https://www.youtube.com/watch?v=FAGOwYp4maw
https://www.youtube.com/watch?v=Fem_9Ri_d3Q
https://www.youtube.com/watch?v=zWJEsUEiArQ
https://www.youtube.com/watch?v=86mzn62Rbvc
https://www.youtube.com/watch?v=llcVhKUUti4
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির বনভোজন। গত ৮ সেপ্টেম্বর রোববার ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এ বনভোজন। ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্য সহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ বনভোজনে। এদিন সকাল থেকে প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত অনুষ্ঠান স্থলে সমবেত হতে থাকেন বনভোজন প্রেমিরা। মেতে ওঠেন নানান আয়োজনে।

দুপুরে সংগঠনের কর্মকর্তরা অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বনভোজনে মজাদার সব খাবার-দাবার ছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে ছিল বিভিন্ন মূল্যবান পুরষ্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় দিনব্যাপি এ বনভোজনে অন্যদের মধ্যে অংশ নেন, ইউরোপিয়ান বাংলাদেশী ফেডরেশন অব চেম্বারস অ্যান্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট ড. ওয়ালী তাসের উদ্দিন, অ্যাটর্নি ব্রুস ফিশার, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, বদরুন নাহার খান মিতা, সিরাজ উদ্দিন সোহাগ, আলমাস আলী,

সাইদুর রহমান লিংকন, সিপিএ আহাদ আলী, মঈনুল হক হেলাল, হারুন আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, কামাল উদ্দিন, নূর উদ্দিন, নুনা মিয়া, কামরুন্নাহার রিতা, রেহানুজ্জামান রেহান, রোকন আহমেদ, এ ইসলাম মামুন, মামুন রহমান, রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, সিরাজুল ইসলাম বেগ, আবুল খায়ের আখন্দ, মুকিত চৌধুরী, আবদুল হাই সহ বিপুল সংখ্যক প্রবাসী। শিল্পী কাজী জাকির সহ অন্যান্যরা সাংস্কৃতিক পর্বে অংশ নেন।

সংগঠনের সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বনভোজনে যোগদানকারী সকলকে ধন্যবাদ জানান। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK