নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্ল্যাবস বিতরণ করেছে। গত ৭ জুন রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কসের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার।
এসময় অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নুরে আলম জিকু, মামুন ইসলাম, কামাল উদ্দিন, নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক, হ্যান্ড গ্ল্যাবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় বক্তারা সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে করোনাভাইরাসকে। সুস্থ থাকার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








