Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ও রংধনু সোসাইটির ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: September 29, 2020 | 1:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ও রংধনু সোসাইটি। গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যে ৫ টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশ কমিউনিটির ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বিনামূল্যে এসব স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, সংগঠনের সহ-সভাপতি বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন ভূইয়া, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, নিপা, তানিম প্রমুখ। এ সময় অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সংগঠনের কর্মকর্তারা ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রী পেয়ে ছাত্রী-ছাত্রী ও তাদের অভিভাবকরা উচ্ছ্বসিত হন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সভাপতি এ ইসলাম মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্রি স্কুল সাপ্লাই গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV