Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের উৎসবমুখর বনভোজন, মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: August 21, 2016 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর বনভোজন। গত ২০ আগস্ট শনিবার ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বনভোজনের আনুষ্ঠানমালা। বনভোজনে মজাদার সব খাবার-দাবার ছাড়াও ছিলো প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ আয়োজন। ছিল খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের আকষর্ণীয় পুরস্কারও। সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বনভোজনে আগত প্রবাসী বাংলাদেশীদের ¯া^গত জানান বনভোজনের নির্মল আনন্দ উপভোগ করবার জন্য।
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। বিশেষ অতিথি ছিলেন বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল।
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও বিশিষ্ট যুবনেতা জামাল হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা কমিউনিটি একটিভিস্ট আবদুর রহিম বাদশা, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার ও সেক্রেটারী মাকসুদা আহমেদ, ব্রঙ্কস উইম্যান এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, প্যাকসানের কর্ণধার কমিউনিটি একটিভিস্ট বখতিয়ার খোকন, কমিউনিটি একটিভিস্ট আবদুস সবুর, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বাছির খান, সঙ্গীত শিল্পী ন্যান্সী খান, স্টারর্লিং ফার্মেসীর ম্যানেজার মো. আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী, আবদুর রউফ, টাঙ্গাইল জেলা এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আক্তারুজ্জামান হ্যাপি, সামারুয়ার আলীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।bba_4
এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন এলাকার নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন।bba_2
বনভোজনকে আনন্দময় করে তুলতে প্রানান্ত চেষ্টা করেন সংগঠনের নেতারা। তারা জানান, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ভেন্যু এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে তাদের আনন্দ আয়োজনে। এদিন প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে সমবেত হন। মেতে ওঠেন নানান আলাপচারিতায়। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা তাকে এ সুন্দও আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান। এসময় তিনি আগামী ২৭ আগস্ট ব্রঙ্কসের ১৯৮৫ ওয়েস্টচেস্টার এভিনিউর পার্কচেস্টার পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের আয়োজনে ৪০ বছর ও এর বেশি বয়সী মায়েদের বিনামূল্যে মেমোগ্রাম ও স্তন পরীক্ষা ইভেন্টে সেবা নেয়ার আহ্বান জানান।
আইনজীবি মো. এন মজুমদার বলেন, বাংলাদেশীদের আমেরিকান মূলধারার রাজনীতিতে প্রবেশ করার এখনই উপযুক্ত সময়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও মূলধারার রাজনীতিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বনভোজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন বিবিএ সভাপতি এ ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি মোজাফর হোসেন, বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধ আবু কায়সার চিশতি, কেশব চন্দ্র লোড, এনাম মজুমদার, তাজিয়া জামান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সম্পাদক সরকাত আলী, সাংগঠনিক সম্পাদক উত্তম শাহ, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, ক্রীড়া সম্পাদক স্বপন পাল, প্রচার সম্পাদক খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা পারভীন মিনু, নির্বাহী সদস্য: দিদারুল ইসলাম, শামীম আহম্মেদ, লিয়াকত নাইম, আনজাম নাত, রিয়াজুল হাসান ও সাদেক আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV