নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী সিভিল সার্ভিস অ্যালায়েন্স’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী সিভিল সার্ভিস অ্যালায়েন্স’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে শনিবার খলিল পার্টি হলে ব্রঙ্কসে বসবাসরত সিটি, স্টেট ও ফেডারেল জবে নিয়োজিত অফিসাররা এতে যোগ দেন।
এনওয়াইপিডি অফিসার মাহবুবুর জুয়েল, সিনিয়র ডিটেকটিভ অফিসার মাসুদ রহমান ও কারেকশন অফিসার কাজী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন এনওয়াইপিডির ক্যাপ্টেন মিলাদ খান ও নিউইয়র্ক সিটি মেয়রের নিরাপত্তা টিমের সদস্য ও বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দীকি সহ ব্রঙ্কস বাংলাদেশী সিভিল সার্ভিস অ্যালায়েন্স’র কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য মোহাম্মদ এন মজুমদার, মির্জা মামুনুর রশীদ, সামাদ মিয়া জাকের, এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে এমওএস পরিবারের সকল সদস্যকে একে একে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন অফিসার তাদের সংগ্রামী জীবন কাহিনী তুলে ধরেন।
ক্যাপ্টেন মিলাদ খান বলেন, শুধুমাত্র নিউইয়র্ক সিটিতে প্রায় তিনলাখ জব খালি রয়েছে। এর মধ্যে এমন অনেক জব রয়েছে যার জন্য হাইস্কুল ডিপ্লোমারও প্রয়োজন নেই। যেকেউ এখই এই সুযোগ গ্রহন করতে পারেন। তিনি এ ব্যাপারে মেম্বার অব সিভিল সার্ভিস এ্যালায়েন্সকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
এরশাদ সিদ্দীকি বলেন, এই সংগঠনের মাধ্যমে নতুন নতুন সব জবের খবর দিয়ে মানুষের অনেক উপকার করতে পারে। জনকল্যাণমূলক অনেক কাজ করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে এনওয়াইপিডি, ট্রাফিক, স্কুল সেফটি পুলিশ, কারেকশন অফিসার, কনজুমার ডিপার্টমেন্ট অফিসার, এমটিএ, ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অফিসার অফিসার সহ কমিউনিটি নের্তৃবৃন্দ অংশ নেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion