Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: September 2, 2017 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করেছে গত ৩০ আগস্ট বুধবার। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে এদিন বিকেলে নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় তিন’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করে বিবিএ। ফ্রি স্কুল সাপ্লাই বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা। ডা. নাহিদ খানের পারচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার, মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাসনিউজ.কম সম্পাদক শামিম আহমেদ, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, লুৎফর রহমান চৌধুরী, পার্কচেষ্টার রিয়েলিটির সত্ত্বাধিকারী সালেহ উদ্দিন সাল, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার সাইদুর রহমান লিংকন প্রমুখ। এ সময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ সংগঠনের কর্মকর্তারা খাতা, কলম, পেন্সিল, শার্পনারসহ প্রয়োজনীয় স্কুল সাপ্লাইর একটি করে ব্যাগ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। এসব সামগ্রী পেয়ে ছাত্রী-ছাত্রীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। সংগঠনটি এ নিয়ে তৃতীয়বারের মতো ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরন করল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV