Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বিএনপির ইফতার মাহফিল : বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ নের্তৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: June 23, 2017 | 5:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রঙ্কস শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২০ জুন মঙ্গলবার নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও রেল শ্রমিক দলের জেনারেল সেক্রেটারী শাহাবুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা তোফায়েল চৌধুরী লিটন, ব্রঙ্কস বিএনপির আহ্বায়ক আবদুর রহিম, বদরুল হোসেন জাকির, জিলাল আহমদ, মুক্তাদির হোসেন, সুয়েব আহমেদ, হুমায়ূন রশীদ ও মশকুরুল হক।শামসুল ইসলাম শামীমের পরিচালনায় এ ইফতার মাহফিলে অন্যদের মধ্যে সারওয়ার জাহান জীবন, সাফওয়াল মেহেদি, আব্দুল ওয়াদুদ, বদরুল, আহসান পাভেল, জুবেল, জুয়েল খাঁন, বক্কর, গফুর, মাজু, জয়নুল, সুমন, বকুল, রাহাত, শুভ, ফুয়াদ, মারুফ, পলাশ, মোস্তফা, সুমনসহ ব্রঙ্কস বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ উর্দ্ধতন নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি জানানো হয়।
ইফতার মাহফিলে দোয়া ম্নোাজাত পরিচালনা করেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া। এতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ