Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস সাবওয়েতে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশী রাবেয়া

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: February 15, 2020 | 5:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সাবওয়েতে রাবেয়া বেগম (২৩) নামে এক বাংলাদেশী নারী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হারলেমের একটি ডানকিন ডোনাটে কাজ শেষে বাসায় ফেরার পথে বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে ৬ নাম্বার ট্রেনে মট হ্যাভেন সেকশানে তার ওপর আক্রমণ করে এক দুর্বৃত্ত। তাকে লাথি মেরে এবং তার কপাল ও হাতে এলোপাতারি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে ওই দুর্বৃত্ত। এসময় তার আত্মচিৎকারেও কেউ এগিয়ে আসেনি। ১৩৮ স্ট্রিট ব্রুক এভিনিউ স্টেশনে এসে সন্দেহভাজন দুর্বৃত্তটি পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে স্থানীয় লিংকন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে রাবেয়া বেগম সেন্ট লরেন্সে নিজ বাসায় অবস্থান করছেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
রাবেয়া বেগম জানান, তিনি আগে কখনও হামলাকারী ওই লোকটিকে দেখেননি। হামলার কারণও তিনি জানেন না বলে জানান।
জানা যায়, অবিবাহিত রাবেয়া বেগম ৬ মাস আগে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ব্রঙ্কসের সেন্ট লরেন্স এলাকায় তার এক ভাই সহ বাবা-মা’র সাথে বসবাস করছেন। তাদের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিমাইদল গ্রামে।
এদিকে, হামলার সংবাদ পেয়ে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল সহ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ভিকটিমের বাসায় ছুটে যান। মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ হামলার প্রতিবাদে শনিবার একটি র‌্যালির আহ্বান করেও পরে ভিকটিমের পরিবারের অনুরোধে তা বাতিল করা হয়।

এদিকে, এ ঘটনাসহ এর আগের আরো কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে। এ বিষয়ে তদন্ত চলছে। বৃহস্পতিবার এনওয়াইপিডি ক্রাইম স্টপার্স সন্দেহভাজন ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করে যাতে সম্ভবত সন্দেহভাজন ব্যক্তি কালো রঙের পোশাক এবং হালকা রঙের টুপি পরেছিলেন। এ বিষয়ে কোন তথ্য পেলে এনওয়াইপিডি ক্রাইম স্টপার্সকে ১-৮০০-৫৭৭ বা তাদের ওয়েবসাইট www.nypdcrimestoppers.com এর মাধ্যমে কল করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, এ ঘটনাসহ এর আগের আরো কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV